চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের সহযোগী আটক, উত্তপ্ত দিল্লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 05, জুলাই 2016
in আন্তর্জাতিক
A A

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালে, তারই সবচেয়ে বিশ্বস্ত অফিসার এবং প্রধান সহযোগীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। যা নিয়ে দিল্লির রাজনীতির উত্তাপ চরমে উঠেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেজরিওয়ালের সংঘাতও বেশি স্পষ্ট হচ্ছে।

৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেন্দ্র কুমার-সহ পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর অফিসের ডেপুটি সেক্রেটারি তরুণ শর্মাও।

রাজেন্দ্র কুমারদের গ্রেফতারের পর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার অভিযোগ, মোদি দিল্লিতে হারের বদলা নিতে চাইছেন। কেজরিওয়ালের রাজনৈতিক সাফল্যে ভয় পেয়ে মোদি সরকার আম আদমি পার্টির গায়ে কাদা ছেটাচ্ছেন।

তিনি আরো বলেন, রোববারই পাঞ্জাবে কেজরিওয়ালের জনসভায় বিপুল জনসমাগম হয়েছে। সমীক্ষা বলছে, আপ-ই সেখানে ক্ষমতায় আসবে। গোয়া, গুজরাতেও একই ছবি। তাতেই ভয় পেয়েছে মোদি সরকার।

ক্ষুব্ধ দিল্লি মণীশের আরে অভিযোগ, সরকারের অফিসারদের গ্রেফতার করে, বিনা নোটিসে তাদের বদলি করে দিয়ে প্রশাসনকে পঙ্গু করে ফেলা হচ্ছে। এর আগে কোনো কেন্দ্রীয় সরকার এত নোংরামি করেনি, এত অধঃপতন হয়নি।

তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা চাপরাশি দিয়েও সরকার চালাব। মরে গেলেও দিল্লির মানুষের জন্য কাজ করে যাব।’

২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত দিল্লি সরকারের বিভিন্ন পদে থাকাকালীন ‘এনডেভর সিস্টেমস’ নামের একটি বেসরকারি সংস্থাকে সব মিলিয়ে ৯ দশমিক ৫ কোটি টাকার কাজ পাইয়ে দিয়েছিলেন রাজেন্দ্র কুমার। কোনো ক্ষেত্রেই টেন্ডার ডেকে কাজ দেওয়া হয়নি।

প্রথম দফায় ৪৯ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। সে সময়ও রাজেন্দ্র ২ দশমিক ৪৬ কোটি টাকার কাজ পাইয়ে দেন। ওই বেসরকারি সংস্থাটি আসলে রাজেন্দ্র কুমারই বেনামে চালাতেন বলে সিবিআই অফিসারদের সন্দেহ।

Tags: অরবিন্দ কেজরিওয়ালনয়াদিল্লিভারত
Previous Post

রোমান্সে ভরপুর শাকিব পড়শির প্রথম দেখা (ভিডিও)

Next Post

সদরঘাটে পল্টুনের রেলিং ভেঙ্গে বহু যাত্রী পানিতে, নিখোঁজ ২ শিশু

Next Post

সদরঘাটে পল্টুনের রেলিং ভেঙ্গে বহু যাত্রী পানিতে, নিখোঁজ ২ শিশু

বাংলার মাটিতে জঙ্গিদের কোনো স্থান নেই, থাকতে পারে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT