চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত ফর্মে থেকেও কেন নেই সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আইপিএল নিলামের আগের দিনই গড়েছেন বিশ্ব রেকর্ড। টানা পাঁচ টি-টুয়েন্টিতে হয়েছেন ম্যাচ সেরা। তারপর টাইগার অলরাউন্ডারের অবিক্রীত থেকে যাওয়া বিস্ময়ের জন্ম দিয়েছে।

সাকিবের দল না পাওয়ার ঘটনায় হতবাক সবাই। অনেকে ভেবেছিলেন এবার সাকিবকে দলে পেতে বিড চলবে লম্বা সময় ধরে। এবারের আসরে দুটি দল বাড়ায় আশা বড় হয় সাকিবকে ঘিরে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই নির্ধারণ হয়ে যায় তার ভাগ্য। আগ্রহ দেখায়ইনি কেউই।

এর পেছনে মূল কারণ হতে পারে আইপিএলের পুরোটা সময় সাকিবকে পাওয়া যাবে কিনা; সেই অনিশ্চয়তা। আইপিএলের শুরু আর শেষের দিকে বাংলাদেশ দলের দুটি সিরিজ আছে।

আইপিএলের শুরুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে মার্চের শেষ সপ্তাহে হবে বলে জানানো হয়েছে। সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের তিন ওয়ানডের সিরিজ ১৮ থেকে ২৩ মার্চ।

দুই টেস্টের সিরিজ ৩১ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল। সাউথ আফ্রিকা থেকে ফেরার পর বাংলাদেশ নিজেদের মাটিতে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে।

তখন আইপিএলের শেষ অংশ মাঠে গড়াবে। আইপিএলে পুরোটা সময় দিতে পারবেন না জেনেই হয়ত সাকিবকে দলে ডাকেনি কেউ। তবে এখনও সুযোগ আছে সাকিবের দল পাওয়ার। শেষের দিকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় তাহলে আবার নিলাম হবে।

Tags: আইপিএল-২০২২বাংলাদেশ-শ্রীলংকা সিরিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

টাঙ্গাইলের নাগরপুরে নারীকে পিটিয়ে হত্যা

Next Post

সিলেটকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

Next Post
চট্টগ্রাম ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্চ কমিটিকে সব নাম প্রকাশ করতে বললেন বিশিষ্ট নাগরিকেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT