চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 12, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জিতের উল্লাসে মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় ও চতুর্থ টি-টুয়েন্টিতে লড়াইয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দেখল প্রথম সফলতার মুখ। মিরপুরে পঞ্চম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সিকান্দার রাজার দল। বিশ্বকাপের আগে দেশের মাটিতে সবশেষ সিরিজটি ৪-১এ শেষ করল নাজমুল হোসেন শান্তর দল।

ব্রায়ান ব্যানেট ও অধিনায়ক রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫৮ রানের লক্ষ্য সহজেই তাড়া করে জিম্বাবুয়ে। মাত্র ২ উইকেট হারিয়ে ৯ বল আগে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী দল। রাজা ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। ওপেনার ব্রায়ান করে যান ৪৯ বলে ৭০ রান। এই দুটি ইনিংস পুঁজি করে জয় তোলে জিম্বাবুয়ে।

টাইগারদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন বোলিংয়ে হতাশ করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান। নিয়েছেন একটি উইকেট। বোলিংয়ে বেশ কিপটে ছিলেন সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ৯ রানে নেন একটি উইকেট। তারপরও রানতাড়ায় জিম্বাবুয়েকে থামাতে পারেনি বাংলাদেশ।

শুরুর ধসের পর মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টুয়েন্টিতে দেড়শ পেরোয় বাংলাদেশ। হোয়াইটওয়াশের মিশনে নেমে সফরকারীদের ১৫৮ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল।

শের ই বাংলা স্টেডিয়ামে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান মাহমুদউল্লাহ। ইনিংসের পঞ্চম ওভারে নেমে টানা তিন বাউন্ডারি মেরে শুরু। পরে দায়িত্ব নিয়ে অভিজ্ঞ ব্যাটার এগিয়ে নেন দলকে।

১৮তম ওভারের শেষ বলে আউট হন মাহমুদউল্লাহ। তার ৪৪ বলে ৫৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে স্বাগতিক দল।

টপঅর্ডারের ব্যর্থতার পরও ভালো সংগ্রহ গড়ার পেছনে দারুণ অবদান রাখেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের চতুর্থ উইকেট জুটির পথে খেলেন ২৮ বলে ৩৬ রানের ইনিংস।

পরে সাকিব আল হাসান নেমে ১৭ বলে ২১ রান করে ফেরেন। জাকের আলির ১১ বলে ২৪ রানের ক্যামিওতে দেড়শর গণ্ডি ছাড়ায় বাংলাদেশ। মোহাম্মদ সাউফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

ব্লেসিং মুজারাবানি ও ব্রায়ান ব্যানেট দুটি করে উইকেট নেন। ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙ্গুইয়ে নেন একটি করে উইকেট।

আগের ম্যাচে শতরানের জুটির পর ওপেনিংয়ে আবার দুর্দশা ফিরে এসেছে। প্রথমে পুল করতে গিয়ে কাভারে ধরা পড়েন তানজিদ হাসান তামিম, পরের ওভারে কাট করতে গিয়ে ব্যাকওয়াট পয়েন্টে ক্যাচ দেন সৌম্য সরকার। তাওহীদ হৃদয়ও টিকতে পারেননি। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টুয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

সকাল দশটায় শুরু হওয়া ম্যাচে ৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। পাওয়ার প্লে’র মধ্যেই তাওহীদ হৃদয়ের উইকেট হারায় শান্তর দল। মাহমুদউল্লাহ শুরুতেই তিন বাউন্ডারি মেরে পাওয়ার প্লে’র ৬ ওভারে এনে দেন ৩৩ রানের সংগ্রহ।

Tags: পঞ্চম টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়েমিরপুরলিড স্পোর্টস
Previous Post

বিচার বিভাগকে সরকার প্রভাবিত করছে: মির্জা ফখরুল

Next Post

মাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে নগদ কর্মীদের ছুটি

Next Post
মা ও শিশুর ছবি, মা ভালোবাসা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে নগদ কর্মীদের ছুটি

দুর্ঘটনাকবলিত স্কুলবাসের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলবাস দুর্ঘটনায় ৯ শিক্ষার্থীসহ ১১ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT