চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসায় রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2018
in আদালত
A A

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে দেশের সব হাসপাতাল ও ক্লিনিককে নির্দেশনা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

রাজধানীতে আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তির প্রাণহানীতে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ রুল জারি করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।

গত ২৬ জানুয়ারি ভোরে সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর ওপর ছুরিকাঘাতে আহত খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম নিজেই নিকটস্থ টিকাটুলির সালাহউদ্দিন হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা দিতে অস্বীকার করে হাসপাতালটি।

হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা মেডিকেলে আসলেও চিকিৎসা পাওয়ার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়।

রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোডে মিরপুর সড়কের ক্রসিং। লঞ্চে বরিশাল থেকে এসে ভোরে স্বামীর হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন গ্রীণ লাইফ হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হেলেনা বেগম। রাস্তার মাঝামাঝি অংশে আসতেই ছিনতাইকারীরা চলন্ত প্রাইভেটকার থেকে হেলেনা বেগমের ভ্যানিটি ব্যাগ ধরে আচমকা হ্যাঁচকা টান দেয়।

ছিনতাইকারীর টানে হেলেনা বেগম ব্যাগসহ প্রাইভেট কারের সঙ্গে ঝুলে পড়েন। ওই অবস্থায় ছিনতাইকারীরা গাড়ির গতি বাড়িয়ে দিলে হেলেনা বেগম গাড়ির নিচে পড়ে যান। তখন তার মাথার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় ছিনতাইকারীরা। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

এ দুটি ঘটনার প্রকাশিত খবর যুক্ত করে রোববার হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী ও মাহবুবুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদন করেন।

আদলতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত ছিনতাইয়ের এ দুই ঘটনায় আদালত রুল জারি করেন।

খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম ও গ্রিন লাইফ হাসপাতালের জীবন রক্ষায় ব্যবস্থা নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং যেকোনো দুর্ঘটনায় আহত যেকোনো রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতে দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকের প্রতি নির্দেশনা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এছাড়াও ভিকটিম মো. ইব্রাহিমের পরিবারকে হিসেবে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বাস্থ্য সচিব, পুলিশ প্রধান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, গেণ্ডারিয়া, যাত্রাবাড়ি, ধানমন্ডি, ওয়ারি থানার ওসি ও সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালকে দুই সপ্তাহের মধ্যে রুলের জাবাব দিতে বলা হয়েছে।

মনজিল বলেন, ‘সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার হল মানুষের মৌলিক অধিকার। সুতরাং দুর্ঘটনায় বা ছিনতাইয়ে কেউ আহত হয়ে নিকটস্থ হাসপাতালে গেলে সে হাসপাতাল সরকারি-বেসরকারি যাই হোক, সেবা দিতে বাধ্য।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সড়কের দুর্ঘটনাস্থলের কাছের হাসপাতাল বা ক্লিনিকগুলো ওই সময় আহত বা রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। অথচ সরকার ওই সমস্ত ক্লিনিকগুলোকে লাইসেন্স দেওয়ার সময় এ ধরনের বৈষম্য অনুমোদন করেনি। এমনকি দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এ ধরণের ঘটনা বা পরিস্থিতি মানবাধিকারের লঙ্ঘন।’

Tags: হাইকোর্টের রুল
Previous Post

জাতীয় গ্রন্থাগার দিবসে কুবিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

Next Post

আইসিসির ‘সেরা উদীয়মানে’ আফিফ

Next Post
যুব বিশ্বকাপে ব্যাটে-বলে জ্বলেছেন আফিফ

আইসিসির ‘সেরা উদীয়মানে’ আফিফ

প্রোটিয়াদের চোটের মিছিলে এবার ডি কক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT