চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্ঘটনার’ পেছনে উইকেটেরও দোষ দেখছেন কাপালি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
11:29 অপরাহ্ন 15, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মিরপুরে উত্তাপ ছড়িয়ে বিপিএল সিলেটে যেতেই বিবর্ণ। প্রথম দিনের দুটি ম্যাচ হয়েছে একপেশে। টার্নিং ও মন্থর উইকেটের ফায়দা নিয়ে বোলাররা দেখিয়েছেন দাপট। ব্যাটসম্যানরা ছিলেন বোতলবন্দী। টি-টুয়েন্টি উপভোগের আসল উপাদানই ছিল অনুপস্থিত!

রাতের খেলায় হোম টিম সিলেট সিক্সার্স মাত্র ৬৮ রানে গুটিয়ে যাওয়ায় ম্যাচ থেকে দর্শকদের চোখ সরে গেছে স্বাভাবিকভাবেই। চার-ছক্কার টি-টুয়েন্টি উপভোগ করতে এসে ব্যাটসম্যানদের অসহায়ত্ব দেখে হতাশ হয়ে ফিরেছেন মাঠের দর্শকরা। এমন ভরাডুবিকে ‘স্রেফ দুর্ঘটনা’ হিসেবে দেখার পাশাপাশি উইকেটেরও দোষ দেখছেন ৩৩ রানের ইনিংস খেলে সর্বনিম্ন রানের লজ্জা থেকে সিলেটকে উদ্ধার করা অলক কাপালি।

‘মিরপুরে প্রথম তিন ম্যাচে একটি জিতলেও আমরা কিন্তু খারাপ খেলিনি। আজ (সিলেটে) যেটা হয়েছে তা দুর্ঘটনা। এখানেই সব শেষ তা না। সামনে সিলেটে আরও তিন ম্যাচ আছে আমাদের। আশা করি ভালভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

ম্যাচের উইকেট প্রসঙ্গে সিলেটের ঘরের ছেলে কাপালি অনুযোগের সুরে বললেন, ‘সিলেটে আসার আগেই আলাপ করেছিলাম গত বছর যেমন ফ্ল্যাট উইকেট ছিল, টি-টুয়েন্টির জন্য সেরা উইকেট ছিল। সেভাবে পরিকল্পনা করে আসছি যে এখানকার উইকেটে সুন্দরভাবে ব্যাটে বল আসবে। উইকেট আপ টু দ্য মার্ক না। আমার কাছে একটু সমস্যা (উইকেট) মনে হয়েছে। যেভাবে বল টার্ন করছিল, মনে হয়েছে তিন দিনের ম্যাচ খেলছি।’

৮ উইকেটে হার দেখা ম্যাচে সিলেট সিক্সার্সের কাপালি ৩১ বলে করেন ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান এসেছে লিটন দাস ও সাব্বির রহমানের ব্যাট থেকে। তাতে বোঝাই যাচ্ছে ২২ গজে কতটা অসহায় ছিল স্বাগতিক শিবির। ২২ রান তুলতেই হারাতে হয়েছিল ৭ উইকেট। ঘরের ছেলে হাল না ধরলে কতটা লজ্জায় (বিপিএলে সর্বনিম্ন রান ৪৪) পড়ত সিলেট, সেটি সহজেই অনুমেয়।

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠেছিল সিলেট থেকে। দেখা গিয়েছিল রানবন্যা। গত মাসে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজেও ব্যাটসম্যানরা ছিলেন মারমুখী। অথচ একই ভেন্যুতে ষষ্ঠ আসরের শুরুটা হল ম্যাড়মেড়ে।

Tags: অলক কাপালিবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট
Previous Post

সহকারীকে ‘কুপ্রস্তাব’, নির্মাতা হিরানীর পাশে বলিউড

Next Post

‘ভাই আমার স্কুটিটা খুঁজে দেন, আমি ভিক্ষা করে খাই না কষ্ট করে খাই’

Next Post

'ভাই আমার স্কুটিটা খুঁজে দেন, আমি ভিক্ষা করে খাই না কষ্ট করে খাই'

নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT