চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই হয়ে নিউইয়র্কের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 23, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেড় মাসের লম্বা সফরের ভ্রমণটাও বেশ লম্বা। ঢাকা থেকে ‍দুবাই-নিউইয়র্ক হয়ে টাইগারদের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছাতে লেগে যাচ্ছে দুদিন। নিউইয়র্ক পৌঁছাতেই তামিম-মুশফিকদের বিমানে চড়তে হচ্ছে টানা ১৯ ঘণ্টা!

ভ্রমণক্লান্তি কাটাতে নিউইয়র্কে একদিন বিশ্রাম নিয়ে আবারও উঠতে হবে অ্যান্টিগাগামী বিমানে। তাতে আকাশে কাটবে আরও ৪ ঘণ্টা ৪০ মিনিট।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বাংলাদেশ দল। সাড়ে ৪ ঘণ্টা আকাশে কাটিয়ে পৌঁছায় দুবাইয়ে। সেখান থেকে এখন নিউইয়র্কের পথে টাইগারদের টেস্ট দল।

বাংলাদেশ দল নিউইয়র্ক পৌঁছাবে স্থানীয় সময় ২৩ জুন দুপুর আড়াইটায়। বাংলাদেশ সময়ে সেটি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা (২৪ জুন)।

ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ভিসার অপেক্ষায় আসন্ন সিরিজে দলের ম্যানেজার সাব্বির খান ও দলের থ্রোয়ার ইয়াকুব চৌধুরী সেন্টুও।

উইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ পড়েছে ফ্লোরিডায়। যে কারণে দলের সব খেলোয়াড়কেই নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা।

ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

অ্যান্টিগায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু ২৬ জুন। ২৮-২৯ জুন দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই।

দেড় মাসের সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

Tags: বাংলাদেশ- উইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
Previous Post

রোনালদোকে ধরে ফেললেন লুকাকু

Next Post

গাড়িচাপার ঘটনায় এমপি পুত্র সাবাবের দাবি কতোটা যৌক্তিক?

Next Post
বাবা একরাম চৌধুরী এমপির পাশে সাবাব চৌধুরী

গাড়িচাপার ঘটনায় এমপি পুত্র সাবাবের দাবি কতোটা যৌক্তিক?

ইরফানের সংকট সময়ে পাশে শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT