চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইতে বুর্জ খলিফার পাশে বহুতল ভবনে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 31, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের ২৮ তলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবনে আগুন লেগেছে। ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার পাশেই অবস্থিত।

আল-জাজিরার খবরে বলা হয়, তীব্র বাতাসের কারণে ভবনের আগুন ৮২৮ মিটার উঁচু ভবন বুর্জ খলিফায় এসে লাগে। এতে পাশের অন্য ভবনসহ বুর্জ খলিফায় অবস্থান করা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোটেলের ১ হাজার ফুট উপরে প্রথম আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, থার্টি ফার্স্ট নাইটে ফোটানো আতশবাজির ফুলকি থেকে এই ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

নববর্ষ উদযাপন শুরুর মাত্র এক ঘণ্টা আগে আগুন লাগার ঘটনা ঘটে। রয়টার্সের খবরে বলা হয়, বিলাসবহুল ওই হোটেলে আগুন লাগার কারণে পুলিশ আশে-পাশের এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। দ্রুতই দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছে। ভবনটির ২০ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

দুবাইয়ের অভ্যন্তরীণ প্রতিরক্ষা দফতর জানায়, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর নববর্ষ স্বাভাবিকভাবেই উদযাপিত হবে।

একজন্য প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি ভবনের ধ্বংসস্তূপ পাশের ভবন ও রাস্তায় ভবনে পড়তে দেখেছেন।

ওদিকে, দুবাই শহরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ রয়টার্সকে জানান, বুর্জ খলিফা থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ছোঁড়া হচ্ছিলো। ওই আতশবাজির আগুনে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

দুবাইয়ে বহুতল ভবনে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুতে ৩২ তলা আরেকটি আবাসিক ভবন এবং ২০১২ সালে ৩৪ তলা বিশিষ্ট এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

Tags: দুবাইবুর্জ খলিফা
Previous Post

যখন রাষ্ট্রপতি থাকবো না, তখন জনহিতকর কাজ করবো: রাষ্ট্রপতি

Next Post

ডিম ফুটে বেরিয়ে এলো ২০১৬!

Next Post

ডিম ফুটে বেরিয়ে এলো ২০১৬!

পঞ্চমবারের মতো বলিউড বাদশাহর দলে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT