চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুটা ভাল হলেও হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:37 পূর্বাহ্ন 23, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

প্রথম টেস্টে হারের পর পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টেও ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৫২ রানের জবাবে ১০৪ রান করতেই ৪ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।  দ্বিতীয় দিনশেষে পাকিস্তানের চেয়ে এখনো ৩৪৬ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথম ব্যাট করে ৪৫২ রানে অলআউট হয় পাকিস্তান।  ইউনিস খান ১২৭, মিসবাহ-উল হক ৯৬, আসাদ শফিক ৬৮ ও সরফরাজ আহমেদ করেন ৫৬ রান।

পাকিস্তান ইনিংসের জবাব দিতে শুরুটা ভালই করেছিল ওয়েস্ট ইন্ডিজ।  ২৭ রানে প্রথম উইকেট হিসেবে আউট হন লিওন জনসন। ১২ রান করে পেসার রাহাত আলীর বলে এলবিডব্লিউ শিকার হন তিনি। দলীয় ৬৫ রানে দ্বিতীয় উইকেট হিসেবে আউট হন দারুণ শুরুর আভাস দেয়া ড্যারেন ব্রাভো। ৪৩ রান করে ইয়াসির শাহ’র শিকার হন তিনি। আগের টেস্টের দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছিলেন ব্রাভো।

ব্রাভো ফেরার পর চতুর্থ উইকেট জুটিতে ৫১ করে দিনটা ভালভাবেই শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন ক্রেগ বার্থওয়েট ও মারলন স্যামুয়েলস। কিন্তু পরপর দুই বলে দুজনের বিদায়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।  স্যামুয়েলসকে ফেরা রাহাত আর বার্থওয়েট হন রানআউট।

প্রথম টেস্ট জিতে তিন মাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান।

 

Tags: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটপাকিস্তান
Previous Post

নির্বাচিত হলে প্রথম ১০০ দিনে ২০ লাখ অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প

Next Post

‘প্রকৃতি রক্ষায় সচেতন না হলে দেশকে বাসযোগ্য রাখা যাবে না’

Next Post

‘প্রকৃতি রক্ষায় সচেতন না হলে দেশকে বাসযোগ্য রাখা যাবে না’

গরম পানিতে লেবু খাওয়ার জাদুকরী উপকারিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT