চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’পুত্র ও স্বামীর মৃত্যুর পরে সংকটাপন্ন অবস্থায় সুমাইয়া

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:37 পূর্বাহ্ন 01, মার্চ 2016
in বাংলাদেশ
A A

উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে স্বামী ও দুই পুত্রের মৃত্যুর পরে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় মৃত্যুর প্রহর গুণছেন সুমাইয়া আক্তার। ডাক্তাররা বলেছেন, তার বাঁচার কোন সম্ভবনা নেই, যে কোন সময় নিভে যাবে জীবন প্রদীপ। তাদের এমন করুণ পরিণতি স্বজন-শুভাকাঙ্ক্ষী কেউ মেনে নিতে পারছেন না। কেবল আশঙ্কামুক্ত তাদের এক সন্তান জারিফ বিন নেওয়াজ।

গুরুতর দগ্ধ সুমাইয়ার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। তবে তার অবস্থা খুবই খারাপ।

সুমাইয়া সর্ম্পকে তার ভগ্নিপতি মোছাদ্দেক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, তার চোখ মুখ ফুলে গেছে, কাছে গেলেই সুমাইয়া অর্ণগল কথা বলছে, আবার চোখ খুলে তাকাচ্ছে। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাচ্ছে।

মোছাদ্দেক হোসেন বলেন, যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিলো সেখান থেকে আমাকে বলা হয়েছে, ‘তার বাঁচার কোনো সম্ভবনা নেই’, সে যেকোনো সময় মারা যেতে পারেন।

তিনি আরো বলেন, সুমাইয়া বার বার বলছে, আমার স্বামী কোথায়? স্বামী কোথায়? স্বামী বেঁচে আছে বলে মিথ্যে আশা দিয়েও তাকে বোঝাতে পারছি না।

নিহত গৃহকর্তা শাহনেওয়াজ শাহীনের লাশ পরিবারের ইচ্ছায় ঝালকাঠিতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটবাড়িতে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে গৃহকর্তা শাহীনসহ দুই পুত্রের মৃত্যু হয়েছে।

Tags: ফ্ল্যাটবাড়িতে আগুন
Previous Post

দু’পুত্র ও স্বামীর মৃত্যুর পরে সংকটাপন্ন অবস্থায় সুমাইয়া

Next Post

দু’পুত্র ও স্বামীর মৃত্যুর পরে সংকটাপন্ন অবস্থায় সুমাইয়া

Next Post

ফ্রান্সের ‘জাঙ্গলে’ পুলিশ-অভিবাসী সংঘর্ষ

ফ্রান্সের ‘জাঙ্গলে’ পুলিশ-অভিবাসী সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT