চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 19, মার্চ 2021
in বাংলাদেশ
A A
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরে আসছেন, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে আজ সকাল ১০টায় দু’দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

সকাল দশটায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) পৌঁছানোর কথা রয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন।  সেখানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ দুপুর তিনটায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বেলা সাড়ে ৪ টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে বাংলাদেশ প্রধানমন্ত্রীর আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন।

অনুষ্ঠানসূচির অংশ হিসাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আগামীকাল সকালে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করবেন।

শনিবার সকাল ১০ টায় মহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সকাল ১১.৪০ টায় দুই সরকার প্রধানের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি স্মারক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৫ টায় বঙ্গভবনের ক্রেডিশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন।

এটি রাজাপাকসের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১১ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সফর করেন।

এছাড়া নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ১০ দিনের উদযাপনে যোগ দিতে ২২ মার্চ দু’দিনের সফরে ঢাকা আসবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন ২৬ মার্চ।

 

Tags: মাহিন্দা রাজাপাকসেশ্রীলংকার প্রধানমন্ত্রী
Previous Post

কান ঘেঁষা জয়ে হাসি ফিরেছে কোহলির মুখে

Next Post

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ২৭ লাখ ছাড়ালো

Next Post
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ছাড়ালো, শ্মশান ও হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ২৭ লাখ ছাড়ালো

নোয়াখালীতে মওদুদ আহমদের দাফনের জন্য মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে শ্রদ্ধা ও হাইকোর্টে জানাজা শেষে নোয়াখালীতে হবে মওদুদ আহমদের দাফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT