চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের আবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের ছবি, চাকরিতে পুনর্বহালের আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অপসারণের আদেশ পুনর্বিবেচনার মাধ্যমে প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের আবেদন করেছেন প্রতিষ্ঠানটির সদ্য চাকরিচ্যুত সহকারী পরিচালক শরীফ উদ্দিন।

আজ রোববার দুদকের চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন তিনি।

আবেদনে তিনি বলেন, ‘আমি দুর্নীতি দমন কমিশনে বিগত ১২.১০.২০১৪ হতে ১৬.০২.২০২২ খ্রি. তারিখ পর্যন্ত কমিশনে সততা, বিশ্বস্ততা, অধ্যবসায় ও সর্বোচ্চ ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি আমার সর্বোচ্চ দক্ষতার সহিত সত্তরেরও (৭০) বেশি গুরুত্বপূর্ণ মামলা সুপারিশ/রুজু/সিএস দাখিল করে দেশের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো রোহিঙ্গা জনগোষ্ঠিকে অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি প্রদান (২০টি মামলা), কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, পেট্রোবাংলা, বাংলাদেশ রেলওয়ের ৮৬৩ জন খালাসী নিয়োগের দুর্নীতির মামলা ও সম্পদের অনুসন্ধান, শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল করিম ও মো: আমিনের বিরুদ্ধে মামলা, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি নিয়ে মামলা, কেজিডিসিএল এর শিল্প গ্রাহক আবুল খায়ের গ্রুপ, ক্রাউন স্টিল, বায়েজিদ স্টীলস লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং মিলস লিমিটেড, আর,এফ বিল্ডার্স সহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু ও সুপারিশ করেছি। ময়মনসিংহ সজেকায় কর্মকালীন ভালুকা ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারী কর্তৃক সরকারি সম্পদ জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে মামলা রুজু পূর্বক দুই জনকে গ্রেপ্তার, ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারসহ আরো অনেক প্রশংসনীয় কাজ করেছি।’

তিনি আরও লিখেন, ‘এছাড়াও চট্টগ্রাম-২ এ কর্মরত থাকাকালীন আমার নিকট প্রায় ৭০টি অভিযোগের অনুসন্ধান ও ৪২টি মামলার তদন্তভার ছিল। এর বাহিরেও প্রধান কার্যালয়ের রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ক ৬টি অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য, মাহিনী ট্রান্সপোর্ট লিমিটেড অভিযোগের অনুসন্ধানকারী টিমের সদস্য, ১৫৭ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বাঁকখালী নদী দখল, চট্টগ্রাম এল, এ শাখার দুর্নীতির বিপরীতে মামলা করার সুপারিশ, মানিলন্ডারিং অনুসন্ধান, মহেশখালীর ২৭ জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি।’

আবেদনে শরীফ উদ্দিন বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি ও তদসংশ্লিষ্ট অনিয়মকে প্রতিরোধ করতে গিয়ে স্বপরিবারে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছি। তথাপি আমি ও আমার পরিবারের আর্থিক, সামাজিক ও জানমালের নিরাপত্তার দিকগুলো ন্যূনতম বিবেচনায় না নিয়ে দুর্নীতি দমন কমিশন (চাকরী) বিধিমালা-২০০৮ এর ৫৪ (২) বিধি মোতাবেক বিগত ১৬.০২.২০২২ খ্রি. তারিখ কোনরূপ কারণ দর্শানোর সুযোগ প্রদান না করে আচমকাই আমাকে অপসারণ করা হয়।’

আবেদনে তিনি বলেন, তাকে চাকরি থেকে অপসারণের আদেশটি সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিকভাবে করা হয়েছে। এই আদেশটি প্রদানের পূর্বে তাকে কোনরূপ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি যা কিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৫ (২) অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের সুস্পষ্ট লংঘন।

তাই শরীফ উদ্দিন যৌক্তিক, আইনানুগ ও মানবিক কারণসমূহ বিবেচনায করে দুর্নীতি দমন কমিশন (চাকুরী) বিধিমালা ২০০৮ এর ৪৮ বিধি মোতাবেক বিগত ১৬/০২/২০২২ খ্রি. তারিখের চাকরী থেকে অপসারনের আদেশ পুননিরীক্ষনের মাধ্যমে প্রত্যাহারপূর্বক চাকরীতে ধারাবাহিকতা ও অন্যান্য সুযোগ সুবিধাসহ পুনর্বহালের জন্য আবেদন করেন।

Tags: দুদকদুর্নীতি দমন কমিশন
Previous Post

মির্জা ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত জানা যাবে ২১ জুন

Next Post

দুবাই মাতিয়ে মুম্বাই ফিরলেন সালমান

Next Post
দুবাই থেকে মুম্বাই ফিরেছেন সালমান খান, সঙ্গে তার বন্ধু ও সহকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই মাতিয়ে মুম্বাই ফিরলেন সালমান

বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত, চ্যানেল আই অনলাইন এর বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT