চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই হাজার বছরের আগের রেস্তোরাঁর সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 27, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাচীন রেস্তোরাঁর ধ্বংসাবশেষ, পাথর ও মাটির মধ্যে চিত্রাঙ্কিত পশু ও পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া ইতালির এক সময়ের ব্যস্ততম নগরী পম্পেইতে দুই হাজার বছরের প্রাচীন একটি রেস্তোরাঁর সন্ধান মিলেছে।

শনিবার পম্পেইয়ে প্রত্নতাত্ত্বিকরা রেস্তোরাঁটি আবিষ্কার করেন। তবে এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না রেস্তোরাঁটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পম্পেই নগরীটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সম্প্রতি এই শহরটি থেকে দুই ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়। তারপর এই খাবারের দোকানটির কথা জানালো পম্পেই প্রত্নতাত্ত্বিক বিভাগ।

প্রাচীনকালে রোমান পথচারীরা বিভিন্ন গরম খাবার এবং পানীয় পান করার জন্য যে ধরনের স্ট্রিট ফুড ব্যবহার করতেন, এই রেস্তোরাঁটি সেই ধরনের বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

লাতিন ভাষায় টার্মোপলিয়াম বা গরম পানীয়’র এই রেস্তোরাঁটি প্রত্নতাত্ত্বিক পার্ক রেজিও ভি সাইটের ভিতরে আবিষ্কার করা হয়েছে

প্রায় ২ হাজার বছরের পুরাতন এই খাবারের দোকানটিতে দোকানিরা সে সময়ে খাবার গরম রাখার জন্য টেরাকোটার পাত্রগুলো গোলাকার ছিদ্রযুক্ত স্থানে সংরক্ষণ করতো।

সে সময় দোকানের সামনের অংশকে আকর্ষণীয় করার জন্য উজ্জ্বল রংয়ের ফ্রেস্কো (মুরাল পেইন্টিংয়ের একটি কৌশল) এবং যে সব খাবার বিক্রি করা হতো এমন খাবারের চিত্রও ব্যবহার করতো। এছাড়া দোকানিরা ক্রেতাদের খাবারের প্রতি আকর্ষিত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করতো। যেমন- মুরগি বা হাঁসগুলোকে উল্টো করে ঝুঁলিয়ে রাখতো।

এ বিষয়ে পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের পরিচালক মাসিমো ওসানা বলেন, এটি একটি অসাধারণ আবিষ্কার। প্রথমবারের মতো আমরা একটি সম্পূর্ণ টার্মোপোলিয়াম খনন করতে সক্ষম হয়েছি। খননকৃত স্থানটি থেকে প্রত্নতাত্ত্বিকরা একটি সুসজ্জিত ব্রোঞ্জের বাটি- যা পাটেরা হিসাবে পরিচিত, কিছু চিনা মাটির পাত্র- যেগুলো স্যুপ, স্টু বা পানীয় তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হতো এমন অনেক নিদর্শন উদ্ধার করেছেন।

নৃ-বিজ্ঞানী ভ্যালরিয়া আমোরেত্তি বলেন, আমাদের প্রাথমিক বিশ্লেষণে এটা প্রমাণিত যে, এই উন্মোচিত স্থানটি প্রাচীনকালে খাবার ও পানীয় বিক্রির কাজে ব্যবহার করা হতো। খাবার ও পানীয় হিসাবে এখানে ব্যবহৃত পাত্রগুলোতে শূকরের মাংস, মাছ, শামুক এবং গো-মাংসের চিহ্ন পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা।

ইতালির পম্পেই নগরীটি ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত নেপলসের একটি পরিকল্পিত শহর। সেখানে ১৩ হাজার মানুষের বাস ছিল। তারা আগ্নেয়গিরির লাভার নিচে চিরতরে হারিয়ে গিয়েছিলেন।

গ্রিক-রোমান সভ্যতার এক অন্যতম নিদর্শন এই পম্পেই নগরী, যা ইতালির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর মধ্যে একটি। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর তালিকাভুক্ত।

Tags: ইতালি
Previous Post

দাম কমাতে চালের আমদানি শুল্কে বড় ছাড়

Next Post

মেসির প্রিয় কোচের তালিকায় গার্দিওলা-এনরিকে

Next Post
মেসি ও গার্দিওলা ফুটবল মাঠে একসঙ্গে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির প্রিয় কোচের তালিকায় গার্দিওলা-এনরিকে

আইসিসি দশক সেরা ওয়ানডে একাদশের খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT