চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার দুই সিটিতেই নৌকার প্রার্থীরা এগিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2020
in রাজনীতি
A A
নৌকার প্রার্থীরা ঢাকার দুই সিটিতে এগিয়ে, ভোটের ফলাফলের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস এগিয়ে রয়েছেন।

ঢাকা উত্তরে এখন পর্যন্ত ১৩১৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮১১টি কেন্দ্রে নৌকা মার্কায় আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৬১ ভোট।

অপরদিকে দক্ষিণে ১১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ফলাফল এসছে ১০৭৫টি কেন্দ্রের। এসব কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট। আর ২ লাখ ১৯ হাজার ২৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেন।

এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এবার দুই সিটিতে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ৪৬৮টি। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

কিছু কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা এবং পোলিং এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে বিএনপির পোলিং এজেন্টরা নিজেরাই কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে নাটক করছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। অন্যদিকে রিটার্নিং অফিসারের কাছে ঢাকা উত্তরের ৪৩টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল।

কয়েকটি ভোটকেন্দ্র থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে এবারের সিটি নির্বাচনে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার সাদেক খান রোডে নির্বাচনের দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এবারের নির্বাচনে দুই সিটি করপোরেশনে ভোটার ছিলেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ঢাকা দক্ষিণে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন এবং ১৮টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী লড়ছেন। আর ঢাকা দক্ষিণে লড়ছেন মেয়র পদে সাতজন, ৭৫ টি সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী। তবে এরইমধ্যে এই সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন সাধারণ কাউন্সিলর এবং দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে দুই সিটিতে মেয়র পদে লড়ছেন মোট ১৩ প্রার্থী। ঢাকা দক্ষিণে ৭ জন আর উত্তরে ৬ জন। দক্ষিণের ৭ মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আর উত্তরের ৬ মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

Tags: আওয়ামী লীগসিটি নির্বাচন
Previous Post

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সোফিয়া কেনিন

Next Post

অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান বাড়ালো রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান বাড়ালো রিয়াল

বাংলাদেশি যাত্রীরা চীফেরত বিমান থেকে নামছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন ফেরত বাংলাদেশিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT