চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সাংবাদিককে দেয়া চিঠির বিষয়ে দুদকের নরম সুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 27, জুন 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে চিঠি দিয়ে তলব করার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা। তবে দুদক বলছে, সাংবাদিকরা যেহেতু সময়মত হাজির হননি সেহেতু চিঠির বৈধতা নেই।

দুদক বলছে: ২৬ জুন দুদকে সাংবাদিকরা উপস্থিত হননি এবং একজন সাংবাদিক জিজ্ঞাসাবাদে অংশ নিলেও অপরজন অংশ নেননি, কাজেই ২৬ তারিখের চিঠির বৈধতা আর নেই।

পরবর্তীতে তাদের সাক্ষ্যগ্রহণ করতে হলে নতুন করে চিঠি রিইস্যু করতে হবে তদন্ত কর্মকর্তাকে।

এর আগে বুধবার প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, বুধবারের মধ্যে দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে পাঠানো দুদকের চিঠি প্রত্যাহার না হলে বৃহস্পতিবার থেকে দুদক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চিঠিতে এই অমর্যাদাকর ভাষা ব্যবহারের দায়িত্ব দুদক চেয়ারম্যানও এড়াতে পারেন না বলেও জানান সাংবাদিক নেতারা।

মঙ্গলবার সাংবাদিক দীপু সারোয়ার ও সাংবাদিক ইমরান হোসেন সুমনকে তলব করে অমর্যাদাকর ভাষায় পৃথক পৃথক চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।

বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ার পরে ওই চিঠি দুটির বিষয়ে পদক্ষেপ নিয়েছে দুদক। দুই সাংবাদিককে ফরমেটের বাইরে গিয়ে দুই ভাষায় কেনো চিঠি লেখা হলো, তার কারণ দর্শাতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দুদক কর্তৃপক্ষ।

Tags: দুদক
Previous Post

রিফাতের হত্যাকারীদের ব্যাপারে সরকার কঠোর: তথ্যমন্ত্রী

Next Post

আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারিনি

Next Post

আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারিনি

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র চরিত্রে ভিকি কৌশল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT