চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সন্তানই ছিলেন দিতির অনুপ্রেরণা

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
8:03 পূর্বাহ্ন 20, মার্চ 2016
in বিনোদন
A A

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। গত বছর থেকেই ব্রেন টিউমার এবং তা থেকে জন্ম নেওয়া ক্যান্সার নিয়ে রীতিমতো যুদ্ধ করেছেন তিনি। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।

দীর্ঘ এ যুদ্ধে তার সঙ্গে সারাক্ষণ সঙ্গ দিয়েছেন দুই সন্তান লামিয়া আর দীপ্ত। মায়ের সঙ্গে নিজেরা মনের দিক থেকে শক্ত ছিলেন। পাশে পাশে থেকে সবসময় শক্তি দিয়ে গেছেন দিতিকে।

অসুখের সঙ্গে এ লড়াইটা শুরু গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে। হঠাৎ করেই ধরা পড়ে দিতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। এরপরই উন্নত চিকিৎসকার জন্য ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথম দফায় অস্ত্রোপচার সফলও হয়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি আশংকামুক্ত। তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি।

কিন্তু রোজার ঈদের কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ পড়েন। দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৫ জুলাই আবাবো ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসাপাতালে ভর্তি করা হয়। তখনও মায়ের পাশে সার্বক্ষণিকভাবে পাশে ছিলেন তার মেয়ে লামিয়া, কানাডা প্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহিম গুলজার।

তৃতীয় বারের মত মস্তিষ্কে অপারেশন করার পর চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হতে থাকে। আইসিইউতে নেওয়া হয় তাকে।

ফেসবুকে লামিয়া জানান, তৃতীয় বারের মতো তার শরীরের সার্জারী করা দরকার। কিন্তু ডাক্তাররা বলেছেন, তার জন্য কিছু সময় নিতে হবে। মারাত্মক অবস্থা থেকে তাকে ফিরে আনতে আমরা সবাই চেষ্টা করছি।

অবস্থার কোনোপ্রকার উন্নতি না হওয়ার পরিবারের নপক্ষ থেকে তাকে বাংলাদেশের ফেরত আনা হয়। এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সম্পূর্ণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বহুবার কেমোথেপির পর ভীষণ কষ্টে সেইসময় পার করেছিলেন বহু ছবিতে অভিনয় করা দিতি।

মায়ের এমন কষ্ট সহ্য না করতে পেরে মেয়ে লামিয়া চৌধুরী সবাইকে বলেছিলেন ‘দয়া করে তার দ্রুত ও সহজ মৃত্যুর প্রার্থনা করুন, অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার দিতির মৃত্যুর গুজব ছড়ায়। সেই খবরে লামিয়া ভীষণ ক্ষিপ্তও হয়েছিলেন।

Tags: চিত্রনায়িকাপারিভন সুলতানা দিতি
Previous Post

প্রাইভেটকারকে দুমড়ে-মুচড়ে দিলো বাস, নিহত ৩

Next Post

আফগানদের চাই ২১০ রান

Next Post

আফগানদের চাই ২১০ রান

সন্দেহভাজন ৩ ব্যাংকের তথ্য চায় এফবিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT