চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শতাধিক প্রেক্ষাগৃহে যাচ্ছে শাকিবের ডিজিটাল মেশিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 16, জুলাই 2019
in বিনোদন
A A

দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে ‘ডিজিটাল মেশিন’ বসানোর উদ্যোগ নিয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক ও প্রযোজক শাকিব খান। ‘এসকে বিগ স্ক্রিন’ নামে দেশের হলগুলো আগামী ঈদ মৌসুম থেকেই ডিজিটাল মেশিন বসানোর কাজ শুরু হবে।

সাধারণ প্রযোজকদের কথা ভেবে অত্যাধুনিক এই প্রজেকশন মেশিন বসানোর উদ্যোগ নিয়েছেন শাকিব। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘পাসওয়ার্ড’ খ্যাত এই নায়ক ও প্রযোজক।

শাকিব খান জানান, ইতোমধ্যেই শুরু হয়েছে ‘এসকে বিগ স্ক্রিন’-এর কাজ। ঈদুল আযহা থেকেই হলগুলোতে এসব মেশিনের সুফল ভোগ করবেন সবাই।

২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একযুগের অধিক সময় ধরে শাকিব খান একাই রাজত্ব করছেন। নায়ক পরিচয়ের বাইরে তিনি একজন সফল প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি ব্যবসা সফল ছবি।

প্রযোজক শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা ভেবে নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে বছরের প্রতিটি উৎসবে বড় বাজেটের ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন। আগামীতে তার প্রযোজিত ‘বীর’, ‘প্রিয়তমা’, ‘পাসওয়ার্ড ২’ এসব ছবি নির্মিত হতে যাচ্ছে।

ডিজিটাল প্রজেকশন মেশিন বসানো প্রসঙ্গে শাকিব বলেন, ‘শুধু ব্যবসায়িক ভাবনা থেকে এটা করার সিদ্ধান্ত নিইনি। চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে করছি। একজন প্রযোজক সিনেমায় কোটি কোটি টাকা লগ্নি করেন। অথচ দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শকেরা আনন্দ নিয়ে ছবিটি দেখতে পারেন না।

তিনি বলেন, ছবির আসল রং এবং শব্দ পাওয়া যায় না। এতে অনেক বড় বাজেটের এবং ভালো মানের ছবি দেখতে গেলেও দর্শক বিরক্ত হন। যার ফলে সাধারণ প্রযোজক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই শাকিব খান নিজেই তার এসকে ফিল্মস থেকে দেশের দুই শতাধিক সিনেমা হলে ডিজিটাল প্রজেকশন মেশিন বসাচ্ছেন বলে জানান।

Tags: পাসওয়ার্ডলিড বিনোদনশাকিব খান
Previous Post

রমজানে আমরা জঙ্গি হামলার ঝুঁকি রুখে দিয়েছি

Next Post

বিশ্বকাপের চেয়ে অ্যাশেজই এগিয়ে: রুট

Next Post

বিশ্বকাপের চেয়ে অ্যাশেজই এগিয়ে: রুট

শিরোপা ভাগাভাগিই হতো সঠিক সমাধান: কিউই কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT