চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স-বোলান্ডদের আগুনে বোলিং, ইংলিশদের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা, তিনদিনেই মেলবোর্ন টেস্টের ফল। ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিজেদের কাছে রাখল অস্ট্রেলিয়া। জয় এক ইনিংস ও ১৪ রানের ব্যবধানে।

বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে কামিন্সের দল অনেকটা নিশ্চিত ছিল পাঁচ ম্যাচের সিরিজ জেতার ব্যাপারে। ঘরের মাঠে তৃতীয় দিনে কাজটা দ্রুত শেষ করেন পেসার স্কট বোলান্ড। ৬ উইকেট হাতে রেখে সকাল শুরু করে সফরকারীদের ইনিংস থামে মোটে ৬৮ রানে।

চলতি সিরিজে অজি পেসারদের কাছে বেশ নাস্তানাবুদ হচ্ছেন ইংলিশ ব্যাটাররা। মেলবোর্নে সিরিজে টিকে থাকার ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জো রুটের দল।

স্বাগতিক অধিনায়ক কামিন্সের আগুনে বোলিং, মিচেল স্টার্কের তোপ আর নাথান লায়নের ঘূর্ণিতে অল্পতেই থামে সফরকারীরা। রুট ৫০ ও বেয়ারস্টো ৩৫ রান বাদে ১৮৫ রানের প্রথম ইনিংসে উল্লেখ করার মতো রান পাননি কেউ।

প্রথমদিনে ইংলিশরা গুটিয়ে গেলে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। ওপেনার মার্কাস হ্যারিসের ৭৬ রান ও ওয়ার্নারের ৩৮ রানে বড় স্কোরের পথে এগোতে থাকে। দ্বিতীয় দিনে বাধ সাধেন ইংলিশ বোলাররা।

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অজিদের ২৬৭ রানে বেধে রাখেন অ্যান্ডারসন-রবিনসনরা। ২৩ ওভারে ৩৩ রান খরচে ৪ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। দুটি করে উইকেট ঝুলিতে পোরেন রবিনসন ও মার্ক উড।

দ্বিতীয় ইনিংসে সিরিজ বাঁচাতে নামা ইংলিশরা হয়ে পড়েন আরও খাপছাড়া। ইনিংসের ৭ রানে প্রথম উইকেট হারানো সফরকারীরা ২২ রানে হারায় ৪ ব্যাটারকে। স্কোরবোর্ডে ৩১ রান জমা করে হারের আভাস নিয়ে সোমবার দিন শেষ করেন জো রুটরা।

তৃতীয় দিনে একঘণ্টার অ্যাকশনে নামেন অজি পেসাররা। মাত্র ৪ ওভার বোলিং করে ৭ রানের বিনিময়ে ইংলিশদের গুটিয়ে দেন বোলান্ড। বক্সিং-ডে টেস্টের সেরা খেলোয়াড় বোলান্ডের শিকার ৬ ইংলিশ।

দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেছেন জো রুট, ১১ রান স্টোকসের। বাকিদের কেউই পাননি দুঅঙ্কের দেখা। তিন উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবক্সিং ডে টেস্টরুটলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

বিশ্বজুড়ে ফের করোনার দাপট

Next Post

রাজধানীর কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Next Post
গ্যাসের চুলা জ্বলছে, নীল আগুনের আলো ফুটে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চ্যানেল আই অনলাইন লোগো ও হাতকড়া, বাংলাদেশের সংবাদ ও তথ্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT