চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল মাঠে একত্রিত, প্রস্তুত ম্যাচের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিচার্ডসনের বোলিং তোপে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টানা তৃতীয় জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অজিরা।

ক্যানবেরায় সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন অজি পেসার কেন রিচার্ডসন।

মানুকা ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে দানুশকা গুনাথিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। একই ওভারে আশালঙ্কাকেও ওয়েডের ক্যাচে রূপান্তরিত করেন রিচার্ডসন।

১১ বলে ৪ রান করে কুশল মেন্ডিস আউট হন অ্যাস্টন অ্যাগারের বলে। পঞ্চম উইকেটে চান্দিমালের সাথে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক শানাকা। ব্যক্তিগত ২৫ রানে চান্দিমাল রিচার্ডসনের শিকার হয়ে সাজঘরে ফিরলে ১২১ এর বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত ছিলেন শানাকা। জশ হ্যাজেলউড, ম্যাক্সওয়েল ও অ্যাগার নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে ম্যাকডরমেটের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই থিকশানার বলে আউট হন ম্যাকডরমেট।

ব্যক্তিগত ১৩ রানে অ্যাগারকে এলবির ফাঁদে ফেলেন থিকশানা। ৩৯ রান করা ম্যাক্সওয়েলকেও ফেরান তিনিই। তাতে অবশ্য ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৯ বল হাতে রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

 

 

Tags: অস্ট্রেলিয়াথিকশানাম্যাক্সওয়েলরিচার্ডসনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

রাশিয়া ও ইউক্রেনের কাছে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

Next Post

সকল নারী মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ নির্মাণ করে দেয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Next Post
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নারী মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল নারী মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ নির্মাণ করে দেয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বৈচিত্র্যপূর্ণ ছবি, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০: শ্রেষ্ঠ ছবি যৌথভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT