চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাস পর ঘরে ফিরলেন রাজ, স্বস্তিতে শিল্পা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
খুশি দম্পতি সমুদ্রের পাড়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নো ভিডিও তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগ জুলাইয়ের ১৯ তারিখ গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী ও বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্র। প্রায় দুই মাস পর অবশেষে জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরলেন তিনি।

সোমবার মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৪৬ বছর বয়সী এই বিজনেসম্যানের। জামিন মঞ্জুর হওয়ার পর দিন মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আর্থার রোড জেল থেকে মুক্তি পান রাজ কুন্দ্র। রাজের জামিনে মুক্তির জেরে স্বভাবতই স্বস্তিতে শিল্পা ও তার গোটা পরিবার।

পর্নো ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে গত সপ্তাহেই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবি প্রশান্ত পাতিল আবারও তার মক্কেলের জামিনের আবেদন করেন। হটশট অ্যাপের ভিডিও শুটে রাজ প্রত্যক্ষভাবে জড়িত এমন কোনও প্রমাণ নাকি ওই চার্জশিটে নেই। এফআইআরে তার নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। রাজের আইনজীবীর দাবি ছিল ফাঁসানো হয়েছে রাজকে।

তদন্তকারীদের দাবি হটশট অ্যাপ মূলত তৈরি করা হয়েছিল পর্নো ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার জন্য। কোর্টের সামনে পেশ করা নথিতে বলা হয়েছে রাজ ১০০টির ওপর নীল ছবি তৈরি করেছেন এবং তা দেখার জন্য সাবসক্রাইবারদের থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। যদিও রাজের দাবি কোনও মিটিং বা শুটে তিনি ছিলেন তার প্রমাণ পুলিশের কাছে নেই। এমনকি বিষয়টি উল্লেখ আছে চার্জশিটেও। রাজের আরও দাবি এই অপরাধে ৭ বছরের কারাদণ্ড হয়। এর আগেও এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। সুতরাং তাকেও জামিন দেওয়া উচিত আদালতের। দুই পক্ষের প্রশ্ন-উত্তরের পর রাজের জামিন মঞ্জুর হয়।

স্বামী জেল থেকে মুক্তির পরই অভিনেত্রী স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া কী? রাজের জামিন মঞ্জুরের খবর সামনে আসার মিনিট কয়েকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন শিল্পা শেঠি। রামধনুর এক অপূর্ব ছবির ওপর লেখা রয়েছে, ‘রামধনু এসে প্রমান করে, বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে’। রজার লি-এর লেখা এই উদ্ধৃতি। এটা কি শিল্পা-রাজের জীবনে ঝড়ের ইতি? নাকি পর্নোকাণ্ড নতুন মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।

Tags: গ্রেপ্তারপর্নোবলিউডবিচ্ছেদরাজ কুন্দ্রশিল্পা শেঠিসিনেমা
Previous Post

নিজের বিচ্ছেদ নিয়ে বলতে বিব্রত হন না কিডম্যান!

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমেছে

শিশু টিকটক ব্যবহার করছে, সময় বেঁধে দেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটকে শিশুদের জন্য সময় বেঁধে দিলো চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT