চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মারমা বোনকে নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাঙামাটির কারুয়া ইউনিয়নের দুই মারমা বোনকে অপহরণ এবং চাকমা রানীর উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে নাগরিক’ ব্যানারে ঢাকায় অবস্থানরত মারমা-চাকমা সম্প্রদায়সহ নাগরিকরা।

সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হলে মিছিলটি শাহবাগ থানার সামনে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনের আহ্বায়ক সায়দিয়া গুলরুখ চ্যানেল আই অনলাইনকে বলেন,‘পাহাড়ে যে দুই মারমা কিশোরীর ধর্ষণের শারীরিক নির্যাতন হয়েছে, এধরনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি ৷ এমনকি ইসরাইলে না! ওই দুই কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করে,তাদেরকে এখন অপরহণ করে হাসপাতাল থেকে নিয়ে একজন নেতার বাড়িতে রাখা হয়েছে ৷

কিন্তু এঘটনার সুষ্ঠু কোনো বিচার প্রক্রিয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো ধর্ষণের শিকার ওই দুই কিশোরীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার করা হচ্ছে ৷ এখানে আমরা সবাই অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে একত্রিত হয়েছি ৷’

মিছিলের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, একুশে বই মেলাকে কেন্দ্র করে এই এলাকায় কঠোর নিরাপত্তা চলছে ৷ তাই এই এলাকাতে সকল প্রকার মিছিল মিটিং বন্ধ রাখার নির্দেশ আছে ৷ কিন্তু তারা অনুমতি না নিয়ে সমাবেশ করছে, তাই তাদেরকে বাধা দেয়া হয়৷

Tags: লিড নিউজ
Previous Post

ঢাকা-চট্টগ্রামে প্রথমবারের মতো ৪ জি চালু করলো গ্রামীণফোন

Next Post

মোবাইল প্রযুক্তির চতুর্থ প্রজন্মে প্রবেশ করলো বাংলাদেশ

Next Post
4G মোবাইল ডিভাইস ও টাওয়ার দিয়ে সংযোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল প্রযুক্তির চতুর্থ প্রজন্মে প্রবেশ করলো বাংলাদেশ

প্রযুক্তির নতুন অগ্রযাত্রায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT