চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাসের সংর্ঘষে হাত হারানো রাজীবকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 04, এপ্রিল 2018
in আদালত
A A

দুই বাসের রেষারেষিতে কলেজ ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে কেন নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে ওই ছাত্রের যাবতীয় চিকিৎসাসহ প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের নজরে এনে তার প্রতিকার চাইলে ওই আদেশ দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক।

ছবিটি প্রথম আলোর সৌজন্যে

একইসাথে যাত্রীদের নিরাপত্তায় বিদ্যমান আইন প্রয়োগে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেয়া হবেনা এবং বিদ্যমান আইন প্রয়োগে যদি যথাযথ মনে না হয় তা সংশোধন বা নতুন আইন করার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ার সামনে দুই বাসের মাঝে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসাইনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত রাজীব হোসেন তিতুমীর কলেজের শিক্ষার্থী। তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাস দুটি আটক করলেও একটির চালক পালিয়ে গেছে।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার কবীর জানান, বাংলামটর থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব। সেটি সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে এসে থামে। এসময় একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। ওই সময় চাপা খেয়ে রাজিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দোতলা বাসের সঙ্গে ঝুলতে থাকে।

রাজীবের একজন স্বজন জানান, হাসপাতালে নেওয়ার পর রাজীবের কনুইয়ের ওপর থেকে ডান হাতের অংশটি বিচ্ছিন্ন করেছেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক।

Tags: লিড নিউজ
Previous Post

শাকিবকে ইউটিলাইজ করার মতো কেউ নেই: আলমগীর

Next Post

স্বপ্ন পূরণের পথে শারমিন

Next Post

স্বপ্ন পূরণের পথে শারমিন

হেঁটে হেঁটেই কি রোম জয় করবেন মেসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT