চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বন্ধুর প্রথম গানে অনেক চমক

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
4:00 অপরাহ্ন 12, জুন 2017
in বিনোদন
A A
মিলা ও হৃদয় খান

মিলা ও হৃদয় খান

হৃদয় খান আর মিলা—দুজনই খুব ভালো বন্ধু। তাদের এই বন্ধুত্ব অনেক দিনের। একই মঞ্চে হয়তো গান গাওয়া হয়েছে, কিন্তু একসঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া হয়নি। এবার তা সম্ভব হলো। গানটির শিরোনাম ‘বেয়াড়া প্রেম’। গানটি তৈরি হয়েছে ‘মনে রেখো’ ছবির জন্য। কথা লিখেছেন এস এ হক অলীক, সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। আর ছবিতে গানটির সঙ্গে অভিনয় করবেন মাহি ও বনি সেনগুপ্ত।

আজ সোমবার দুপুরে হৃদয় খান চ্যানেল আই অনলাইনকে জানান, গতকাল রোববার রাতে গানটি তারা তৈরি করেছেন। এর আগে ২০০৮ সালে মিলার সলো অ্যালবামের জন্য একটি গান তৈরি করেছিলেন হৃদয় খান। গানটির শিরোনাম ‘ফিরে আয়’। কিন্তু গানটি শ্রোতাদের কাছে পৌঁছেনি। গানটি নিয়ে নাকি মিলার সঙ্গে এরপর কোনো কথাও বলা হয়নি। এবার ‘বেয়াড়া প্রেম’ গানটা সুর দেওয়ার পর তার মনে হলো, মিলা এই গানটা ভালো গাইতে পারবে। সব শুনে মিলাও রাজি হয়ে যায়। তারপর গতকাল রোববার রাতে দুজনই কণ্ঠ দিলেন গানটিতে।

বললেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একটা গান করব। আমার বন্ধুর সঙ্গে। মিলার সঙ্গে। এটা সবার জন্য আমাদের একটা বড় চমক।’

আর মিলা জানালেন, সম্প্রতি তিনি বিয়ে করেছেন। বিয়ের পর এটাই তার প্রথম কাজ। বললেন, ‘আমরা এত ভালো বন্ধু, কিন্তু কখনো একসঙ্গে গাওয়া হয়নি।’

আজ দুপুরে ‘বেয়াড়া প্রেম’ গানের ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দিয়েছেন হৃদয় খান। আর তখন থেকেই নাকি গানটির প্রশংসা আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

মিলা ও হৃদয় খান

এই ভিডিও দিয়ে শ্রোতাদের কী বোঝাতে চেয়েছেন হৃদয় খান? একটা পুরো গান ভিডিও হলে দোষ কী ছিল? একটু​ হেসে হৃদয় খান বললেন, ‘একটু চমক বলতে পারেন। চলচ্চিত্রের গান নিয়ে তো আলাদা করে গান ভিডিও হয় না। তবে আমাদের একটা পরিকল্পনা আছে। পরিচালকের সঙ্গে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেব।’

এবার হৃদয় খানের নিজের কাজের প্রসঙ্গ। হৃদয় খান অনেক দিন ধরেই নিজের চতুর্থ একক অ্যালবাম তৈরির কাজ করছেন। অ্যালবামের নাম ‘মেয়ে’। একসঙ্গে নয়, একটু গ্যাপ দিয়ে অ্যালবামের একটি একটি করে গান ছাড়ছেন ডিজিটাল প্রযুক্তিতে। এ পর্যন্ত তিনটি গান এসেছে—‘জানি  না, বুঝি না’, ‘বাংলাদেশ তোমারই জন্য’ আর ‘ছেড়ো না’। জানালেন, এবার ঈদের আগে ‘ছেড়ো না’র গান ভিডিও আসবে।

Tags: মিলাহৃদয় খান
Previous Post

কাতারের যতটা ক্ষতি হবে, নিষেধাজ্ঞা আরোপকারীদেরও ততটাই ক্ষতি হবে: কাতারের অর্থমন্ত্রী

Next Post

এখনো বিশ্বকাপের স্বপ্ন দেখছেন ভিলিয়ার্স

Next Post
চ্যাম্পিয়ন্স ট্রফি

এখনো বিশ্বকাপের স্বপ্ন দেখছেন ভিলিয়ার্স

স্বর্ণকিশোরী

সুস্বাস্থ্যের অধিকারী কিশোরীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ: গওহর রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT