চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পর ফের আলোচনায় শাকিব-অপুর ‘রাজনীতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 03, অক্টোবর 2019
in বিনোদন
A A

২০১৭ সালের জুন মাসে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘রাজনীতি’। তখন যৌথ প্রযোজনার একাধিক ছবির ভিড়েও বুলবুল বিশ্বাসের এই ছবিটি দর্শকপ্রিয়তা পায়। দুবছর পর এবার দুর্গা পূজার মতো বড় উৎসবে দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘রাজনীতি’।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এবং নির্মাতা বুলবুল বিশ্বাস দুজনেই।

নওশাদ বলেন, দুর্গা পূজার মতো উৎসবে নতুন ছবি এলো না। ‘সাপলুডু’ চালাচ্ছিলাম। কিন্তু প্রত্যাশা পূরণ হলো না। প্রথমে দুদিন দর্শক এলেও তারপর থেকে খুব একটা দর্শক পাইনি। নানাদিক বিবেচনা করেই শুক্রবার থেকে ‘রাজনীতি’ প্রদর্শন করতে যাচ্ছি।

তিনি বলেন: এর আগেও মধুমিতায় ‘রাজনীতি’ ছবিটি ভাল চলেছে। শুক্রবার থেকে প্রতিদিন ৩টা, ৬টা এবং ৮:৪৫ মিনিটে মোট তিনটি করে শো চলবে ছবিটির।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই সভাপতি মনে করেন, ‘রাজনীতি’ ছবি একটু পুরাতন হলেও এখনো টিভি কিংবা অনলাইন প্লাটফর্মে যেহেতু ছাড়া হয়নি, তাই বিশ্বাস হলে ‘রাজনীতি’ দেখতে মানুষ আসবে। ইতোমধ্যেই পোস্টারও লাগানো হয়েছে।

‘                                                                      রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস

এদিকে, রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ২০১৭ সালের জুনে মুক্তি পেলেও এরপর থেকে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো সিনেমা হলে ‘রাজনীতি’ প্রদর্শিত হয়েছে। এমনকি নতুন ছবি মুক্তি পেলেও তার সঙ্গে চলেছে ‘রাজনীতি’। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর ‘মায়াবতী’ও ‘অবতার’ নামে দুই ছবি মুক্তির সঙ্গে ‘রাজনীতি’ চলেছে ফতুল্লার একটি সিনেমা হলে।

তিনি বলেন, প্রতিবার ঈদে বড়বড় চ্যানেল থেকে টিভিতে প্রিমিয়ার দেয়ার জন্য প্রযোজকের কাছে রাজনীতি চান। কিন্তু সারাবছর কোনো না কোনো হলে চলে বলে প্রযোজক ‘রাজনীতি’ টিভিতে প্রিমিয়ার দেননি। দুবছর পরে এসেও পূজার মতো বড় উৎসবে দেশের ঐহিত্যবাহী সিনেমা হলে ‘রাজনীতি’ প্রদর্শন হতে যাচ্ছে। বুধবার সেখানে গিয়ে দেখেছি পোস্টার লাগানোর পর মানুষ সেলফি নিচ্ছে। শুক্রবার থেকে দেখার আগ্রহ পোষণ করছে, এই ভালো লাগা বলে শেষ করা যাবে না।

রুপালি পর্দার একসময়ের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ। অ্যারো মোশন আর্টসের ব্যানারে পরিবেশিত রাজনীতি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।

Tags: অপু বিশ্বাসইফতেখার উদ্দিন নওশাদবুলবুল বিশ্বাসমধুমিতা সিনেমা হললিড বিনোদনশাকিব খান
Previous Post

জাবি উপাচার্যকে অপসারণের যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি

Next Post

জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের গণসংযোগ

Next Post

জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের গণসংযোগ

চতুর্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ৪ অক্টোবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT