চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছরের চুক্তিতে মেসিদের কোচ কোম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 19, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
কোম্যানের ছবি, ফুটবল কোচের পজিশনে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনাল্ড কোম্যানকে দুই বছরের জন্য কোচের পদে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। একইসঙ্গে লিওনেল মেসিকে সাফল্যের স্তম্ভ উল্লেখ করে তাকে ধরে রাখার ব্যাপারে আশা প্রকাশ করেছেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।

৫৭ বছর বয়সী কোম্যান যে বার্সার কোচ হচ্ছেন সেটা কিকে সেতিয়েন ছাঁটাই হওয়ার আগে থেকেই একপ্রকার জানা ছিল। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার খেসারত দিয়ে মঙ্গলবার বরখাস্ত হয়েছেন সেতিয়েন ও স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল। বুধবার কোচ করা হয়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয়া বার্সার এককালের খেলোয়াড় কোম্যানকে।

ইয়োহান ক্রুইফের ড্রিম টিমের অন্যতম সদস্য ডাচ ফুটবলার কোম্যান বার্সায় খেলেছেন ছয় বছর। ২০১৮ সাল থেকে তার হাত ধরে আবারও কোমর সোজা হয়ে দাঁড়াতে শুরু করে ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারা ডাচরা।

কোম্যানকে কোচ করার ঘোষণা দেয়ার পাশাপাশি তার ঘোষিত বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন বার্তেমেউ। বার্সা টিভিকে সাক্ষাৎকারে সভাপতি বার্তেমেউ বলেছেন, কোম্যানের পরিকল্পনায় মেসিই হবেন মূল তারকা। সাফল্যের সমস্ত সিদ্ধান্ত হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরে। বার্তেমেউয়ের আশাবাদ, ২০২১ সালের আগে কোথাও যাবেন না মেসি।

এদিকে বায়ার্ন মিউনিখ থেকে ফিলিপে কৌতিনহোকে ফেরত আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বার্তেমেউ। সাইডবেঞ্চ থেকে উঠে এসে বার্সাকে দুই গোল দেয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চাহিদা এখনো আছে বলে মনে করেন তিনি।

মেসিসহ গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন, নেলসন সেমেদোও, ফ্রেঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ত ল্যাংলে, উসমানে ডেম্বেলে ও অ্যান্টনে গ্রিজম্যানকে ধরে রেখে বাকি সবাইকে বিক্রি করে দেয়ার ইঙ্গিত করেছেন বার্তেমেউ। সেই তালিকায় আছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, জেরার্ড পিকে, সার্জিও বুস্কটেসদের মতো সিনিয়ররা। এ খেলোয়াড়রা উচ্চ পারিশ্রমিক পেলেও সেই মানের খেলা খেলতে পারছেন না বলে মত বার্তেমেউয়ের।

একইসঙ্গে ২০২১ সালে ক্লাব প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনার কথাও জানিয়েছেন বার্সা সভাপতি। আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের ১৫ মার্চ হবে জানিয়েছেন তিনি।

Tags: কোম্যানবার্তেমেউবার্সামেসিলিড স্পোর্টসসেঁতিয়েন
Previous Post

বোলিং ফিটনেস ফিরে পেতে পেসারদের অপেক্ষা

Next Post

‘অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা’ বললেন নাসিরুদ্দিন শাহ, কড়া জবাব দিলেন কঙ্গনা

Next Post
নাসিরুদ্দিন শাহ ও কঙ্গনা রানাউত ছবি, বলিউড তারকা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

'অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা' বললেন নাসিরুদ্দিন শাহ, কড়া জবাব দিলেন কঙ্গনা

করোনায় কমেছে আন্তঃব্যাংক লেনদেন, আমানত প্রবৃদ্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT