চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছরের চুক্তিতে পিএসজিতে মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 10, আগস্ট 2021
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজির জার্সিতে, প্যারিসের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে আসছে দুই মৌসুমে পিএসজির জার্সিতে খেলতে দেখা যাবে। দুপক্ষ চাইলে সেটি আরও একবছর বাড়ানো সম্ভব। ফ্রেঞ্চ লিগ ওয়ান জায়ান্ট ক্লাবটির সঙ্গে এমন চুক্তিতে সম্মত হয়েছেন বার্সেলোনায় সাবেক হয়ে যাওয়া এলএম টেন।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে ও স্প্যানিশ পত্রিকা মার্কা মঙ্গলবার খবর দিয়েছে, দুই বছরের চুক্তির সমঝোতা হয়ে গেছে মেসি ও পিএসজির। তৃতীয় বছরে চুক্তি বর্ধিত হতে পারে দুপক্ষের মধ্যে আলোচনায়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্যারিসে পৌঁছে নতুন ক্লাবের মেডিকেল পরীক্ষার মুখোমুখি হবেন মেসি। সারবেন চুক্তিতে কলম চালানোর সব আনুষ্ঠানিকতাও।

ক্লাব পিএসজি বা মেসির দিক থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি যদিও এখনও মেলেনি। তবে ফুটবলের নির্ভরযোগ্য সংবাদ দিতে ওস্তাদ পত্রিকা দুটি নিশ্চিত হয়েছে সমঝোতা ও চুক্তির ব্যাপারে।

হাঁড়ির খবর দিতে ওস্তাদ ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইট করেছেন বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায়, জানিয়েছেন লিও মেসি মাত্রই বার্সেলোনা বিমানবন্দরে পা রেখেছেন প্যারিসগামী বিমানে বসতে। সঙ্গে আছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসিও।

সামনে ৩৪ বছরের মেসিকে যে বার্সার জার্সিতে দেখা যাবে না সেটি ঠিক হয়ে গেছে গত সপ্তাহে। ক্লাব ও ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়টিকে ন্যু ক্যাম্পে ধরে রাখতে পারেনি কাতালানরা।

ক্লাব সভাপতি লাপোর্তা জানিয়েছেন, বার্সা ও লিও মেসির মধ্যে সমঝোতা হয়েছিল, দুপক্ষ চুক্তি স্বাক্ষরে সম্মত ছিল, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও লা লিগার আর্থিক নিয়ম-কাঠামোর কারণে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হল না।

সেটি বৃহস্পতিবারের ঘটনা। রোববার মেসিও বিদায়ী সংবাদ সম্মেলন সেরে ফেলেন বার্সেলোনায়। যার মাধ্যমে ন্যু ক্যাম্পে ২১ বছরের পথচলার ইতি নিশ্চিত হয়ে যায় তার।

১৩ বছর বয়সে ন্যু ক্যাম্পে এসেছিলেন মেসি। যুব দল ঘুরে দ্রুতই মূল দলের প্রাণভোমড়া হয়ে ওঠেন। এনেছেন অনেক স্মরণীয় মুহূর্ত ও অবিশ্বাস্য সব সাফল্য। বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি, রেকর্ড ৩৫ শিরোপা জিতেছেন। হয়েছেন রেকর্ড গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল রেখে গেলেন বার্সার অনার্স বোর্ডে।

গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ফ্রি-এজেন্ট হয়ে যান এলএম টেন। সেসময় দেশের জার্সিতে কোপা আমেরিকা খেলায় ব্যস্ত ছিলেন। আর্জেন্টিনার হয়ে প্রথম কোনো ট্রফি, মানে এবারের কোপা জিতে পরিবার নিয়ে ছুটি কাটাতে বেড়িয়ে পড়েন মেসি।

জলে-জঙ্গলে আনন্দঘন সময় কাটিয়ে মেসি বার্সেলোনায় ফিরেছিলেন পাঁচ বছরের নতুন চুক্তি করতে। নতুন চুক্তিতে বসতে বেতনের ৫০ শতাংশ কমিয়ে নিতে রাজি হয়েছিলেন। এরপরও ক্লাব তাকে চুক্তি দিতে পারেনি। বলে দিয়েছে, লা লিগার ঠিক করে দেয়া বেতনসীমার মধ্যে নিজেদের খাপ খাওয়াতে পারছে না বার্সা। শেষে চোখের জলে বিদায় বলে গেলেন মেসি।

Tags: পিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

গ্রামেও পাওয়া যাবে ৫ জি নেটওয়ার্ক

Next Post

লকডাউন শেষ হওয়ার আগেই চলছে গণপরিবহন

Next Post
গণপরিবহন চলাচল শুরু, লকডাউন শেষের আগে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন শেষ হওয়ার আগেই চলছে গণপরিবহন

নাটোরে রাবি শিক্ষক ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানহানী মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে রাবি শিক্ষক ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানহানী মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT