চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছরেও ব্রিটেনের নাগরিকত্ব পাননি মেগান মার্কেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 16, নভেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

দুই বছর আগে আবেদন করা সত্ত্বেও এখনো ব্রিটিশ নাগরিক হতে পারেননি প্রিন্স হ্যারির স্ত্রী, ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।

তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন, ইতোমধ্যে তাদের বিয়ের দুই বছর পূর্ণ হতে চলেছে এবং একজন সন্তানও পৃথিবীতে আগমন করেছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, ২০১৭ সালের নভেম্বর মাসে ব্রিটেনের রাণীর নাতি প্রিন্স হ্যারির সাথে বাগদানের ঘোষণা দেওয়ার পরই মেগান মার্কেল ব্রিটেনে নাগরিকত্বের প্রক্রিয়া শুরু করেন। তবে কেনসিংটন প্যালেস সেসময় জানায়, মেগানকেও অন্যদের মতো করেই নাগরিক হতে হবে।

প্রিন্স হ্যারির যোগাযোগ সচিব জেসন নফ বলেছেন, অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের নীতিমালা মেনে চলবেন মেগান।

সেই নিয়ম মেনে চলার কারণে দেখা যাচ্ছে যে, রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তাকে এখনো নাগরিত্ব দেওয়া হয়নি।

এ বিষয়ে ডাচেসের এক বন্ধু  জানান, মেগান এখনও ব্রিটিশ নাগরিক নয়।

‘এটি একটু অদ্ভূত মনে হতে পারে। যদিও ১৮ মাস ধরে তিনি ব্রিটিশ রাণীর নাতির বিবাহিতা স্ত্রী’। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, এটি একটি ধীর প্রক্রিয়া।

তিনি বলেন, ব্রিটেনের নাগরিত্বের আবেদন করার জন্য অনেকগুলো উপায় রয়েছে। তবে সম্ভবত মেগান একজন ব্রিটিশ নাগরিকের স্ত্রী হিসেবে আবেদন করেছেন। কেউ যদি কোনো ব্রিটিশ নাগরিকের বাগদত্তা হিসেবে ব্রিটেনে আসেন, তাকে অবশ্যই ছয় মাসের মধ্যেই বিয়ে করতে হবে। হ্যারিকে বিয়ের মাধ্যমে ডাচেস এই শর্ত ২০১৮ সালের মে মাসেই পূরণ করেছেন।

অপর এক নিয়ম হলো, কোনো বিদেশি পারিবারিক ভিসায় একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গী হিসেবে আসেন, তবে তাদের সম্পর্ক প্রমাণ করার জন্য অনেক রকম সত্য প্রমাণপত্র/ তথ্য উপস্থাপন করতে হয়। এর মধ্যে ইমেইল এবং ফোনে কথোপকথন, বিভিন্ন স্থানে অবকাশযাপনের ছবি এবং বিমানের টিকেট অন্তর্ভুক্ত করতে হয়। এরপর তিন বছর ব্রিটেনে অবস্থান করার পর একজন স্ত্রী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তখন নাগরিকত্ব অর্জনের জন্য ব্রিটেনে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সম্ভাব্য নাগরিকদের ইংরেজি দক্ষতা, ওয়েলস বা স্কটিশ গ্যালিশ সম্পর্কে জ্ঞান এবং ভাল চরিত্রের অধিকারী হিসেবে প্রমাণ করতে হয়।

তবে আবেদনকারী ব্রিটেনের সরকার বা সরকারের ঘনিষ্ঠভাজন কেউ হলে ছাড় পেতে পারেন। যা মেগানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

ব্রিটেনের নাগরিক হওয়ার জন্য খরচ করতে হয় ১,৩৩০ পাউন্ড।

ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের পরিচয় ২০১৬ সালে।  মেগানের আগে একবার বিয়ে হয়েছিল। তিনি প্রিন্সের চেয়ে বয়সে বড়।

গত বছরের নভেম্বরের শুরুতে তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়। ২০১৮ সালের ১৯ মে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Tags: নাগরিকত্বপ্রিন্স হ্যারিব্রিটিশ রাজ পরিবারমেগান মার্কেল
Previous Post

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস ‘মারজাওয়া’

Next Post

বিশ্ব মাতিয়ে দেশে ফিরল মাইলস

Next Post

বিশ্ব মাতিয়ে দেশে ফিরল মাইলস

এ যেন এক রহস্যগল্পের সফল সমাপ্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT