চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পররাষ্ট্রমন্ত্রী’র বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা ও নির্বাচন বিষয়ে যত কথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 05, এপ্রিল 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়ার পাশাপাশি র‍্যাবের ওপর আনা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে বাংলাদেশ-মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে, ওয়াশিংটন ডিসিতে ছিল দিনভর নানা আয়োজন। গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যোগ দেয় একটি প্রতিনিধি দল।

স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। যেখানে দুই মন্ত্রী কথা বলেন সম্পর্কের সকল ইস্যু নিয়ে।

র‍্যাবের ওপর আনা মার্কিন নিষেধাজ্ঞার চলতি ইস্যু ছাড়াও বাণিজ্য বৃদ্ধি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়ানোসহ করোনা কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে কথা বলেন তারা। র‍্যাবের ওপর আনা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈঠকে আবারো বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিএনপিকে নির্বাচনে আনার উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন এ কে আব্দুল মোমেন। দেশে আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সব পরিবেশ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

সেসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনের সব ধরণের সুষ্ঠু পরিবেশও রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অনেকে। এছাড়া সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় ভিন্ন একটি অনুষ্ঠানের, যেখানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

Previous Post

মুন্সীগঞ্জের চরে আলু পাহারাদারকে গুলি ক‌রে হত্যা

Next Post

অধ্যাপক তাহের হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন বহাল

Next Post
অধ্যাপক তাহের হত্যার মামলার একজন আসামির ছবি, আদালত সিদ্ধান্তের পর ছবি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক তাহের হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন বহাল

সালাহ ও ক্লপের হাসিমুখে সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহকে নিয়ে আলোচনাই আমার দরকার: ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT