চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নেতা মরেছে আগেই, এখন মরছে সমর্থকেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 17, নভেম্বর 2018
in জনপদ, নরসিংদী, বাংলাদেশ
A A

দুই নেতা মারা গেছেন কয়েক মাস আগেই। তাদের একজনের মৃত্যু অসুখে। আরেকজন খুন হন আততায়ীর গুলিতে। কিন্তু থেমে নেই তাদের রেখে যাওয়া সেই ক্ষমতার দ্বন্দ্ব, আধিপত্যের লড়াই। প্রয়াত সেই দুই নেতার সমর্থকরাই এখন যুদ্ধে লিপ্ত।

এই দ্বন্দ্বে গত দেড় বছরে নিহত এবং গুমের শিকার হয়েছে অন্তত ১৪ জন।  যার সর্বশেষ বলি চার তরুণের জীবন। তাই নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিউয়ন এখন ‘টেঁটা-বল্লমের রাজধানী’ হিসেবে পরিচিতি পেয়েছে।

এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান শাহেদ সরকার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৩০ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সিরাজুল হক। তাদের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে।

তাদের এই শত্রুতা ছড়িয়েছে পাশের নীলক্ষা ইউনিয়নেও। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম সিরাজুল হকের সমর্থক। আর সাবেক চেয়ারম্যান আব্দুল হক সমর্থন করেন শাহেদ সরকারকে।

চলতি বছর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। এর কিছুদিন পর গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এ দুই নেতার মৃত্যুর পর অনেকেরই ধারণা ছিল, এলাকায় শান্তি ফিরবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। খুনের ঘটনাকে কেন্দ্র করে হামলার পর এলাকা ছাড়া করা হয় শাহেদ সরকারের সমর্থকদের।

খুনের ঘটনার কয়েক মাস পর এলাকা ছাড়া সমর্থকরা ফিরে আসার পর গতকাল শুক্রবার আবার শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। অাহত হয়েছে দুইপক্ষের অসংখ্য মানুষ।

সকালে ওই সংঘর্ষের তোফায়েল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রর মৃত্যু হয়। পরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে নীলক্ষা ইউনিয়নেও। গুলিতে গুরুতর আহত সুমন মিয়া (২৬) মামুন মিয়া (২৫) ও সুমন মিয়া (২৫) নামের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, দুই বছর আগে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাঁশগাড়ী ইউনিয়ন শাহেদ সরকার নির্বাচনে । কিন্তু স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দীনের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজুল হক। এরপর থেকেই মূলত শুরু হয় অশান্তির।

তবে সব পক্ষই বলছে, এই লড়াই ক্ষতি সবারই। তারা শান্তি চাইলেও একটি গোষ্ঠী এই বিরোধ দিনের পর দিন জিইয়ে রেখেছে। কারণ এখানে লাখ লাখ টাকার মামলা বাণিজ্য আছে। দুইপক্ষের পকেট থেকে সেই টাকা চলে যায় ওই গোষ্ঠীর পকেটে। কিন্তু মামলার শেষ হয় না।

এলাকাবাসীর আশঙ্কা, শুক্রবারের ঘটনা এখানেই থেমে থাকবে না। আবার শুরু হবে সংঘর্ষ। আবারো ঝরবে রক্ত। কিন্তু এভাবে আর কতদিন?

Tags: গুলিবিদ্ধনরসিংদীরায়পুরাসেমি লিড
Previous Post

আসছে ‘ফাগুন হাওয়ায়’, রাজপথে তিশা-সিয়াম

Next Post

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ উঠলে কোনো ছাড় নয়: শাহাদাত হোসেন

Next Post

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ উঠলে কোনো ছাড় নয়: শাহাদাত হোসেন

বছরে দশ মাস ড্রাগন ফল পেতে নতুন প্রযুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT