চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই দেশের মৈত্রী আরও জোরালো হলো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 09, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক সীমাবদ্ধতা বাংলাদেশ ও ভারতের সীমান্তে অথবা ব্যবসা বাণিজ্যে বাধা হয়ে দাঁড়াবে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ত্রিপুরার সাথে ফেনী মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, শুধু বন্দর নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ব্যবহার করতে পারবে ত্রিপুরা। ১০ বছর আগে দেখা স্বপ্নের সেতু এখন একটি বাস্তবতা। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বিত স্বার্থ অর্জনে সহযোগিতা করার একটি অংশ এই সেতু উদ্বোধন।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখন একটি উর্বর জায়গা।  এই সেতু কেবলমাত্র ভারত নয় বরং নেপাল ও ভুটানের মধ্যেও সংযোগ ও বাণিজ্য স্থাপনে সহায়তা করবে।

ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারত তাদের বর্ডার বাংলাদেশের জন্য খুলে দেয়। এই সেতু শুধু সেতুবন্ধন নয়, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রাখবে। ১৯৭১ সালে কিভাবে আমার জনগণকে আপনারা আশ্রয় দিয়েছিলেন সেটা আমরা ভুলিনি।  ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল উদ্বোধন আয়োজনে উপস্থিত হয়ে বলেন, এই সেতুর মাধ্যমে আমাদের মৈত্রীকে আরো জোরদার করা হলো। বিগত কিছু বছরে রেল, পানি ইত্যাদি নিয়ে যেসব চুক্তি ছিলো এই সেতুর মাধ্যমে তা আরও জোরদার হলো।

তিনি আরও করেন, ভারতেই শুধু নয় বাংলাদেশেও এই সেতুর মাধ্যমে উন্নয়ন হবে ও কানেক্টিভিটি বাড়বে। পর্যটন বিস্তৃত হবে। যেকোনো আমদানি রপ্তানিতে এখন শুধু সড়ক বিভাগের উপর এখন নির্ভরশীল থাকতে হবে না।

তিনি বলেন, সেখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বানানোর কাজও শুরু হয়ে গেছে। আগরতলা ভারতের সবচেয়ে কাছের শহর হয়ে যাবে। ত্রিপুরার কৃষকরা তাদের পণ্য বাইরে পাঠাতে পারবে। নিজেদের উৎপাদিত পণ্য তারা বিদেশে রপ্তানি করবে।

প্রায় দু’কিলোমিটার লম্বা এই সেতুটি নির্মাণ করেছে ভারতের একটি সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচআইডিসিএল। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচআইডিসিএল প্রায় ১৩৩ কোটি রুপি খরচ করে এই ব্রিজটি বানিয়েছে। সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ বছর। সেতুর একপ্রান্তে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহর, অন্যপ্রান্তে বাংলাদেশের রামগড়। সেতুটি দিয়ে চট্টগ্রাম বন্দরে সহজ অ্যাকসেসের মাধ্যমে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের ছবিটাই আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীবাংলাদেশভারতভারত-বাংলাদেশশেখ হাসিনা
Previous Post

সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলে ভয়াবহ নির্যাতন করা হয়: আইনজীবী

Next Post

আউটসোর্সিং করে স্বাবলম্বী সীমান্তবর্তী দুড়াকুটি গ্রামের নারীরা

Next Post
দুড়াকুটি গ্রামের নারীরা অনলাইন কাজ করে স্বাবলম্বী হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আউটসোর্সিং করে স্বাবলম্বী সীমান্তবর্তী দুড়াকুটি গ্রামের নারীরা

প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতি অন্যদের তুলনায় ভালো, তবুও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT