চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিবের ছবি, ভারতীয় পতাকাসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হর্ষবর্ধন শ্রিংলা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। পরের দিন ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোয় দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে যত যোগাযোগ বাড়বে তত ভালো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন এবং এবারের ১৬ ডিসেম্বর ভারতের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন। সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

এছাড়া, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শ্রিংলা।

Tags: ভারতের পররাষ্ট্র সচিবহর্ষবর্ধন শ্রিংলা
Previous Post

স্মৃতিতে একাত্তরের দিনগুলি

Next Post

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জনের পাঁচ দশক

Next Post
বঙ্গবন্ধুর ভাষণ ও আন্দোলনের ঐতিহাসিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জনের পাঁচ দশক

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভরত নারী ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্বেষমূলক তথ্য প্রচার: ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT