চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলার সড়কে ঝরল ৮ জনের প্রাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 26, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, নীলফামারী, বগুড়া
A A
রাতের সময় সড়কে গাড়ি ও মানুষজন, অন্ধকার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার শেরপুরে বাসচাপায় ৫ জন এবং নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নাদির হোসেন জানান: ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটো রিকশাটিতে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন: বুধবার বিকেল ৫টার দিকের এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া ঘটনার পর স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটিকে আটক করেছে। বাস এবং লাশগুলো শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার ছিলিমপুর ও মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল জানান: শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো না। তবে তার পরিচয় কেউ শনাক্ত করেনি।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম জানান: লাশগুলো থানায় রাখা আছে। লাশগুলোর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটিও থানায় আছে।

অন্যদিকে নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ইজিবাইকের ৩ যাত্রী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও ৫ যাত্রী। হতাহত যাত্রীদের সবাই জেলার উত্তরা ইপিজেডের নারী শ্রমিক।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান: বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইপিজেডের ৭ নারী শ্রমিক ইজিবাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ইজিবাইকটি দারোয়ানী রেলক্রসিং অতিক্রমের সময় চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে আরোহীসহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রেললাইন থেকে প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন: ওই সময় লেভেল ক্রসিংয়ে কোনো সিগন্যাল ছিল না।

Tags: ট্রেনে কাটানীলফামারীবাসচাপায়রেল ক্রসিংয়
Previous Post

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর কারণ তদন্তে কমিটি

Next Post

পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার

Next Post
নেইমার পিএসজি ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নতুন ক্লাবে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার

মোসলেহ উদ্দিন গাজীর মৃত্যুতে দোয়া মাহফিলের ছবি, একজন ব্যক্তি বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসলেহ উদ্দিন গাজীর মৃত্যুতে দোয়া মাহফিল শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT