চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জাদরানে এলোমেলো বাংলাদেশ, হার ৭ উইকেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 30, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। সেরা চারে খেলতে হলে বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে সাকিব আল হাসানদের দলকে। নইলে বিদায়ঘণ্টা বাজবে প্রথম রাউন্ডেই।

টি-টুয়েন্টিতে ১২৭ রানের পুঁজি নিয়ে লড়াই করা কঠিন। প্রতিপক্ষ যখন আফগানিস্তান, তখন সেটি তো আরও। তবু আশা জাগিয়েছিল বাংলাদেশ। শারজাহ স্টেডিয়ামের উইকেট স্পিনারদের দিচ্ছিল দারুণ সুবিধা। তাতে আফগান ব্যাটারদেরও রান তুলতে সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে সাকিব-মেহেদীর বলে।

লো-স্কোরিং ম্যাচে শেষ ৪ ওভারে ৪৩ রান দরকার ছিল আফগানিস্তানের। মোস্তাফিজুর রহমান দুই ওয়াইড ও দুই ছয়ে দেন ১৬ রান। পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে চার-ছয়ে দেন ২২ রান। শেষ ২ ওভারে তখন আফগানদের দরকার মাত্র ৪ রান।

সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান কোটা শেষ করেন আগেই। মোসাদ্দেক হোসেনও দারুণ বোলিং করছিলেন। ২ ওভারে ৫ রান দিয়ে নেন একটি উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিংয়েই আনেননি সাকিব। ডেথ ওভারে সাকিবের পেস-নির্ভরতা ডোবায় দলকে।

ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ ও নাজিবউল্লাহ জাদরান ১৭ বলে ৪৩ রানের ঝড়ে এনে দেয় ৭ উইকেটের জয়। নাজিবউল্লাহ চার মারেন মোটে একটি। ছয়ের মার ছয়টি। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৯ রান।

আশা দেখিয়ে শেষটায় স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। ৯ বল হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানরা। মোহাম্মদ নবীর দল জানান দিলো তারা শুধু গ্রুপের ফেভারিটই নয়, টুর্নামেন্ট জয়েরও দাবিদার। যেভাবে শ্রীলঙ্কার পর বাংলাদেশকে হারিয়েছে তারা, তাতে এ কথা বলাই যায়।

নেতৃত্বে ফেরার ম্যাচে টস ভাগ্য সঙ্গী হয়েছিল সাকিবের। নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি অবশ্য রাঙাতে পারেননি আগে ব্যাটিং করে।

শুরুর ৪ ব্যাটারের মধ্যে দুই ডিজিট ছুঁতে পারেন কেবল সাকিব। অধিনায়ক টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ বলে ১১ রান করে ফেরার পর মুশফিকুর রহিমও আউট। ৬.২ ওভারে তখন ৪ উইকেটে সংগ্রহ মোটে ২৮ রান। পাওয়ার প্লে’তে আরও একবার ব্যর্থ বাংলাদেশকে পথ দেখান মোসাদ্দেক হোসেন সৈকত।

৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মোসাদ্দেক এনে দেন মাঝারি পুঁজি। দুর্দান্ত বোলিং শক্তির আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫, শেখ মেহেদী ১২ বলে ১৪ ও আফিফ হোসেন ১৫ বলে করেছেন ১২ রান।

শুরুর ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দেন মুজিব উর রহমান। পরে রশিদ খানকে সামলাতেও বেগ পেতে হয়। বিশ্বসেরা লেগ স্পিনারও নেন ৩ উইকেট।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

আফগানদের চেপে ধরেছেন সাকিবরা

Next Post

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আইজিপি বেনজির আহমেদ

Next Post
বাংলাদেশি প্রতিনিধিরা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগতম জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আইজিপি বেনজির আহমেদ

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'হেরে যাওয়ার পর মনে হয় ওটা হলে ভালো হতো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT