চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড়, গ্রেফতার একজন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:15 পূর্বাহ্ন 02, নভেম্বর 2016
in অপরাধ, রংপুর
A A

রংপুরে একটি বেসরকারী নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে রংপুর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রী ধর্ষণের ঘটনাটি বৃহস্পতিবারের হলেও মঙ্গলবার গভীর রাতে  কোতোয়ালী থানায় মামলা দায়েরের পরই তা জানাজানি হয়। ঘটনার পর পরই নির্যাতিত দুই ছাত্রী নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে অভিযোগ করেন। কিন্তু বিচার করেনি কর্তৃপক্ষ।

নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী মেরাজ ছাত্রাবাসে তাদের সহপাঠির কাছে যান নোট আনতে। সেসময় ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর ৪ সহযোগীকে নিয়ে রাতভর তাদের ধর্ষণ করে। ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে মোটা অংকের টাকা দাবি করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় তারা।

কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, ধর্ষণের মামলা দায়ের পর পাঁচজনের মধ্যে এক আসামী আলমগীর কবিরকে গ্রেফতার করি এবং অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।

এ ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

ধর্ষণকারী আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।  দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। তিনি বলেন, যারা প্রকৃত অপরাধী তারা যেন কেউ ছাড়া না পায় সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

তবে নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

Tags: ছাত্রী ধর্ষণরংপুর
Previous Post

প্রতিকূলতা ভেঙে বিজ্ঞান ভিত্তিক উন্নয়নে দেশের নারী বিজ্ঞানীরা

Next Post

গুরু গার্দিওলার ম্যান সিটির কাছে শিষ্য মেসির বার্সেলোনার হার

Next Post

গুরু গার্দিওলার ম্যান সিটির কাছে শিষ্য মেসির বার্সেলোনার হার

ট্রাম্পকে ‘গুণ্ডা’ বললেন হিলারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT