চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছবি করে অনন্য মামুন বললেন, নতুন নিরবের জন্ম হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 02, মে 2021
in বিনোদন
A A

চিত্রপরিচালক অনন্য মামুন একের পর এক ছবি বানিয়ে যাচ্ছেন। গেল বছর শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নির্মাণ করে বছর জুড়ে আলোচনায় ছিলেন তিনি। বিজয় দিবসে ছবিটি মুক্তির পর শোরগোল পড়ে যায়। এরপর ‘কসাই’, ‘অমানুষ’ নামে আরও দুটি ছবি বানিয়েছেন। দুটিতেই নায়ক হলেন নিরব। ছবি দুটির কাজ শেষে পোস্ট প্রডাকশনের কাজ চলছে।

কসাইয়ের শুটিং হয়েছে রাজবাড়ী এবং বান্দরবনের নাইটিংছড়িতে ‘অমানুষ’র বেশিরভাগ কাজ হয়েছে একটি জঙ্গলকে কেন্দ্র করে। দুটি ছবির মধ্যে আলোচনায় ‘অমানুষ’। এ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করলেন মিথিলা। তার বিপরীতে অভিনয় করেছেন নিরব। শোনা যাচ্ছে, পরিচালক মামুনের আগামী ছবিতেও নিরব থাকতে পারেন।

চ্যানেল আই অনলাইনকে অনন্য মামুন বলেন, অমানুষ ছবির মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন।  অমানুষের জন্য তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। চরিত্রের জন্য তার শখের চুল ফেলতে বলেছিলাম একবাক্যে হ্যাঁ বলেছেন এবং তাই করেছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

চিত্রনায়ক নিরবের হাতে একাধিক ছবি। রয়েছে সৈকত নাসিরের পরিচালনায় ক্যাসিনো, অনুপ বড়ুয়ার প্রযোজনায় বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছায়াবৃক্ষ, কিংবদন্তি অভিনেত্রী রোজার পরিচালনায় ফিরে দেখা।

অনন্য মামুনের অমানুষ প্রসঙ্গে তিনি বলেন, মামুন ভাই ডেইঞ্জারাস মেকার। তার সঙ্গে আরও আগে কাজ করতে পারলে অবশ্যই ভালো হতো। তবে যে কাজগুলো করছি সেগুলো তৃপ্তি দিচ্ছে। পরিশ্রম করছি, অনেককিছু ত্যাগ দিতে হচ্ছে আশা করছি ফলাফল সুমধুর হবে।

বাকিটা দর্শক ‘অমানুষ’ সিনেমা দেখতে বুঝতে পারবেন বলে জানিয়েছেন অনন্য মামুন। তার আগে দু-একদিনের মধ্যে এর লুক প্রকাশ করা হবে। সেটা দেখলে কিছুটা হলেও দর্শক আন্দাজ করতে পারবেন জানিয়েছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ খ্যাত অনন্য মামুন। তিনি বলেন, কীভাবে জানি কাজটা দুর্দান্তভাবে শেষ করেছি। এমন সংকটকালে এ ধরণের ছবি বানানো টাফ।

নিরব-মিথিলা ছাড়াও অমানুষ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু, নওশাবা প্রমুখ। পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ঈদুল আযহায় টিভি পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে।

Tags: অনন্য মামুনউপস্থাপনায় নিরবনিরব
Previous Post

হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলা

Next Post

টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে চতুর্থ ইউল্যাব

Next Post
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং ও অবস্থান দেখানো চার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে চতুর্থ ইউল্যাব

সত্যজিৎ রায়ের ছবি ও পোস্টার, বাংলা সিনেমার কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের অন্ধ গলি এবং সত্যজিৎ এর পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT