চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোটি টাকা পে-অর্ডার জালিয়াতির মূলহোতা গ্রেপ্তার

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
7:55 অপরাহ্ন 08, এপ্রিল 2022
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
নিরাপদে গ্রেপ্তারকৃত মূলহোতা, দুই কোটি টাকা পে-অর্ডার জালিয়াতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে দুই কোটি টাকার পে-অর্ডার জালিয়াতির ঘটনার মূলহোতা জয়পুহাটের আবু মাসুম মো. মোতাসিন বিল্লাহ (৬০)’কে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার শামীম আহমেদ (৩৫) ও স্থানীয় বিদ্যুৎ বিতরণ অফিসের মিটার রিডার মাসুদ রানা (৩২) নামের দুই প্রতারক ভৈরবের একটি প্রতিষ্ঠান থেকে ৪৭ হাজার বস্তা সিমেন্ট ক্রয় করে।

গত ২২ মার্চ তারা সিমেন্টের মূল্য বাবদ ২ কোটি টাকার একটি পে-অর্ডার প্রতিষ্ঠানের নামে নিয়ে দাম পরিশোধ করতে চায়।

প্রতিষ্ঠানের মালিক পে-অর্ডারটি নগদায়ন করতে স্থানীয় আল আরাফা ইসলামী ব্যাংকের ভৈরব বাজার শাখায় পাঠালে ব্যাংক ম্যানেজার পে-অর্ডারটি জাল বলে শনাক্ত করে ওই দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার মোতাসিন পে-অর্ডারটি তাদেরকে দিয়েছিল সিমেন্ট কিনতে।

ঘটনার দিন (২২ মার্চ) রাতে তিনজনকে আসামি করে ভৈরব থানায় মামলা করে আল আরাফা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার ১৫ দিন পর দুই প্রতারক শামীম ও মাসুদ রানাকে গত বুধবার দুই দিনের রিমান্ডে আনে পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার দু’জনকে নিয়ে ঢাকার অফিসে অভিযান চালিয়ে মোতাসিনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া বলেন, পে-অর্ডার জালিয়াতি চক্রের দু’জন প্রতারক এখন রিমান্ডে আছে। তাদের তথ্যের ভিত্তিতে ঢাকার নিকেতন থেকে চক্রের মূলহোতা মোতাসিনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর সে আরও একজনের নাম বলেছে, যিনি জালিয়াতি করেছে। তাকে ধরতেও চেষ্টা করছি।

Tags: জয়পুরহাটভৈরব
Previous Post

তাইজুলের দুই উইকেটের সেশন

Next Post

স্কুলশিক্ষক হৃদয়ের গ্রেপ্তারে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা, মুক্তি দাবি

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লোগো, শিক্ষকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলশিক্ষক হৃদয়ের গ্রেপ্তারে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা, মুক্তি দাবি

বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত ৪৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT