চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোটি টাকার বেশি সম্পদে সারচার্জ দিতেই হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 23, নভেম্বর 2017
in আদালত
A A

দুই কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

অর্থআইন অনুসারে সারচার্জ আরোপ ও আদায় সাংবিধানিক বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

এসময় আদালত বলেছেন, অর্থআইন অনুসারে সারচার্জ আদায় অব্যাহত থাকবে।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও রমজান আলী শিকদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর।

অর্থআইন অনুসারে বিভিন্ন অর্থবছরে আয়করের ওপর ন্যূনতম ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হয় বলে জানান আইনজীবী।

২০১৫-১৬ অর্থবছরে ২ থেকে ১০ কোটি টাকার মালিকদের আয়ের উপর ১০ শতাংশ; ১১ থেকে ২০ কোটি টাকার মালিকদের ক্ষেত্রে ১৫ শতাংশ, ২১ থেকে ৩০ কোটি টাকার মালিকদের ওপর ২০ শতাংশ এবং ৩১ কোটি টাকার বেশি সম্পদের মালিক হলে আয়ের ওপর ২৫ শতাংশ হারে সারচার্জ পুনর্বিন্যাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

রাজস্ব বোর্ডের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন কয়েকজন ব্যবসায়ী। সে আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট রাজস্ব বোর্ড ঘোষিত হারে সারচার্জ নেওয়া ‘সাংবিধানিক’ ঘোষণা করেন। পড়ে ওই রায়ের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ীরা।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, অর্থআইন অনুসারে সারচার্জ আদায় অব্যাহত থাকবে বলে আদালত বলেছেন। আবেদনকারী যারা আছেন, তারা অর্থআইন অনুসারে সারচার্জ দিয়ে যাবেন, তাও বলা হয়েছে।

তিনি আরো বলেন, অর্থআইন অনুসারে দুই কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সারচার্জ দিতে হবে। বিভিন্ন অর্থবছরে অর্থআইন অনুসারে এই সারচার্জ আরোপ করা হয়। আয়করের ওপর ন্যূনতম ১০ শতাংশ হারে ওই সারচার্জ আরোপ করা হয়ে থাকে।

জানা গেছে, ২০১১ সাল থেকে বিভিন্ন অর্থবছরে অর্থ আইন অনুসারে দেয়া সারচার্জের বিধান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বিভিন্ন ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গেল বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। যেখানে রিট আবেদনের সংখ্যা ছিল ১০০টির মতো। এসব রিটের ওপর একসঙ্গে শুনানি শেষ করেন হাইকোর্ট।

ওই রায়ে হাইকোর্ট সারচার্জ আরোপের বিধান সাংবিধানিক ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি আপিল বিভাগে আলাদা ২৬টি লিভ টু আপিল করেন। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত লিভ টু আপিল মঞ্জুর করেন।

Tags: আপিল বিভাগদুই কোটিসারচার্জসুপ্রিম কোর্টে
Previous Post

এক হিরো আরেক হিরোর গায়ে হাত তুলতে পারে না: জায়েদ

Next Post

শুরু হচ্ছে মোস্তাফিজের বিপিএল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে মোস্তাফিজের বিপিএল

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিংরত, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুমিনুল ‘হার্ডহিটার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT