চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ডে মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন মুমিনুল হক। সর্বশেষ ২০১৭ সালের আগস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হোপ।

চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ম্যাচ হারার শঙ্কায় থাকা বাংলাদেশকে শেষ দিন নিরাপদে নিয়ে যাচ্ছেন মুমিনুল এবং লিটন কুমার দাস। দুজনের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ইতিমধ্যে ৩৪ রানের লিড নিয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক টেস্টে এখন মুমিনুল হকের রান বেশি। আগে এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।

প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল শেষদিন ৫৬ রান করে তামিমকে ছাড়ান। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ করার পর দ্বিতীয় ইনিংসে ২০৬ করেন দেশসেরা ওপেনার তামিম।
মূর্তিকারিগর

তামিমের ২৩১ রানের পর ২১৭ আছে সাকিব আল হাসানের। ২০১৭ সালে ওয়েলিংটনে দুই ইনিংসে এই রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। মোহাম্মদ আশরাফুলের আছে ২১২।

চট্টগ্রামের উইকেট এখনো খুব একটা বদলায়নি। কিন্তু যতটুকু চেহারা পাল্টেছে, তাতেই টার্ন পাচ্ছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথ। সেই টার্ন থেকে বাঁচতে বাংলাদেশি ব্যাটসম্যানরা বেশ সতর্ক।

বাংলাদেশ দলের কাছে রোববার আর কোনো হিসাব-নিকাশ বাকি নেই। ম্যাচ ‘ড্র’ করতে হলে সাত উইকেট নিয়ে দিন শেষ করতে হবে।

জহুর আহমেদে বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ৫১৩ রানের জবাবে শনিবার ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। লিড ২০০ রানের। পরে দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে চতুর্থদিন শেষ করে স্বাগতিকরা।

Tags: মুমিনুল হক
Previous Post

আমি আজ ধন্য, গর্বিত: প্রধান বিচারপতি

Next Post

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার: রিজভীর

Next Post

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার: রিজভীর

ভালোবাসার দিনে কলকাতা মাতাবেন জেমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT