চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আটে জুভেন্টাস, সঙ্গী হেরে বসা ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 পূর্বাহ্ন 08, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা ম্যানচেস্টার সিটিকে ভুলতে বসা হারের স্বাদ দিয়েছে এফসি বাসেল। তবে পেপ গার্দিওলার দলের কোয়ার্টার ফাইনালে যাত্রা ঠেকাতে পারেনি। আর টটেনহ্যাম হটস্পারের মাঠে হিগুয়েন ও দিবালার গোলে সেরা আটে জায়গা করে নিয়েছে গতবারের রানার্সআপ জুভেন্টাস।

বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়েছে বাসেল। তবে প্রথম লেগে ৪-০তে জিতে আসা সিটিজেনরা ৫-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারে গেছে।

সেখানে একই রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। প্রথম লেগ তুরিনে ২-২এ ড্র করেছিল ইতালির জায়ান্টরা। শেষঅবধি ৪-৩ গোলের অগ্রগামিতায় সেরা আটে গেল মাস্সিমিলিয়ানো আ্যাল্লেগ্রির শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই গোল করেছিল ম্যানসিটি। ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসাস চোট কাটিয়ে ফিরেই গোল করেন। পরে ১৭ মিনিটে মোহামেদ এলৌনৌসি সমতায় ফেরান বাসেলকে। আর ৭১ মিনিটে অতিথিদের এগিয়ে নেন মিকায়েল লাং। সেই গোল ফিরিয়ে দিতে পারেনি সিটিজেনরা।

টটেনহ্যামের মাঠে ৩৯ মিনিটে হিউয়েং-মিন সন গোল করে স্বাগতিকদেরই প্রথম এগিয়ে দিয়েছিলেন। বিরতির পর ৬৪ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে ইংলিশ জায়ান্টরা। কিন্তু তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সেরা আট যাত্রা নিশ্চিত করে জুভরা।

প্রথমে ৬৪ মিনিটে আর্জেন্টাইন হিগুয়েন সমতা আনেন। পরে ৬৭ মিনিটে আরেক আর্জেন্টাইন দিবালা জয়সূচক গোলটি করেন হিগুয়েনের বানিয়ে দেয়া বলেই। তাতেই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল।

Tags: জুভেন্টাসম্যানসিটি
Previous Post

বিএসএমএমইউ পেলো প্রথম নারী উপ-উপাচার্য

Next Post

নারী হয়রানির হাতিয়ার যখন প্রযুক্তি, আত্মরক্ষার উপায় কী?

Next Post

নারী হয়রানির হাতিয়ার যখন প্রযুক্তি, আত্মরক্ষার উপায় কী?

বাংলাদেশের নারীরা কৃষি কাজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস: সময় এখন নারীর, উন্নয়নে তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT