চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই অাঙুল নয় ‘বৃক্ষমানব’র পুরো হাতেই সফল অপারেশন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
1:20 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

স্বাভাবিক জীবনে ফিরতে বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের শরীরের বাড়তি অংশ অপসারণের প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে।

প্রথম দিনের অপারেশনে গঠিত বিশেষ মেডিকেল বোর্ড আজ শনিবার দু’টি আঙুল নিয়ে কাজ করার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অপারেশনে আবুলের পুরো ডান হাতের সবগুলো আঙুলেই অপারেশন করা হয়।

অপারেশন শেষ চ্যানেল আই অনলাইনকে মেডিকেল বোর্ড’র সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, আবুলের ডান হাতে প্রথমে দুটি আঙুলে অপারেশন করার সময় দেখা যায় সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আমরা বুঝে যাই, তার হাতের সবগুলো আঙুলই সচল। অপারেশন কক্ষে চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে আবুলের ডান হাতের পাঁচটি আঙুলেই অপারেশন করা হয়।

আমরা ভয় পাচ্ছিলাম, অস্ত্রোপচারের পর আঙুলগুলো শনাক্ত করা যাবে কি না। কিন্তু অস্ত্রোপচারের পর আবুল বাজনদারের ডান হাতের আঙুলগুলো আলাদা করা গেছে। আশা করা হচ্ছে, আঙুলগুলো কাজ করবে।

অপারেশনের সফলতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার অপারেশনের সফলতার ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত সে ভালো আছে এতোটুকু বলতে পারি। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় পর্বের অপারেশন করা হবে। 

আবুল ‘হিউম্যান প্যাপিলোমা’ ভাইরাস-‘টেন’জনিত বিরল ধরনের চর্ম রোগে আক্রান্ত বিশ্বের তৃতীয় ব্যক্তি।

১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তাঁর হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে। ৩০ জানুয়ারি আবুল বাজানদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির পরদিন বিরল এই রোগের চিকিৎসায় গঠন করা হয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। পরে তা আরো ৩ জন বাড়িয়ে ৯ সদস্যের করা হয়।

Tags: বৃক্ষমানব
Previous Post

আগে নিজের ভাষা তারপর অন্য ভাষা: প্রধানমন্ত্রী

Next Post

দুই অাঙুল নয় ‘বৃক্ষমানব’র পুরো হাতেই সফল অপারেশন

Next Post

বগুড়ায় গণজাগরণ মঞ্চের জিয়া হত্যায় ‘জড়িত’ শিবির

বগুড়ায় গণজাগরণ মঞ্চের জিয়া হত্যায় ‘জড়িত’ শিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT