চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিষ্টি জান্নাতের প্রশংসিত উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 24, মার্চ 2020
in বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী, সুন্দর চেহারা ও স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আতঙ্কে দিন কাটছে দেশবাসীর। মারণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। করুণ এই পরিস্থিতিতে সচেতন থাকাকেই অগ্রাধিকার দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কাজে স্থবির পরিস্থিতি বিরাজ করায় বেকায়দায় আছেন অস্বচ্ছল মানুষ। আর এমন মানুষদের পাশে করোনা সচেতনতায় নানা সামগ্রি বিতরণের উদ্যোগ নিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

সাধ্য মত অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘লাভ স্টেশন’ খ্যাত ছবির অভিনেত্রী বলেন, আমি ক্ষুদ্র একজন মানুষ। ইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি।

এরআগে বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিনেত্রী জানিয়েছিলেন, ২৫ বা ২৬ মার্চ দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। শাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করব। আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’-এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করবো।

ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পর ব্যাপক প্রশংসা কুড়ান মিষ্টি জান্নাত। তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকে মন্তব্য করেন, লোক দেখানো হলেও বর্তমান এই পরিস্থিতিতে এতোটুকুই বা ক’জন করে!

কেউ কেউ বলেন, করোনা সচেতনতায় লোক দেখানো কিংবা পাব্লিসিটির জন্য হলেও ব্যক্তিগত উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো উচিত!

এদিকে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে আছেন প্রোডাকশনের সঙ্গে জড়িতরা। বিশেষ করে যারা কোনো প্রজেক্টে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করতেন! যদিও প্রযোজক সমিতি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, কয়েকটি সংগঠন মিলে কলাকুশলীদের আর্থিক প্রণোদনা দেয়া যায় কিনা, বিষয়টি নিয়ে তারা ভাবছেন। যদিও এরকম সমন্নিত উদ্যোগ নিতে এখন পর্যন্ত শোনা যায়নি।

তবে করোনা পরিস্থিতির এই আপদকালিন সময়ে চলচ্চিত্রের অস্বচ্ছল শিল্পীদের সহায়তা দিতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। পরিচালক ও প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতির উদ্যোগে দুটি পৃথক আয়োজনে উপস্থিত থেকে তালিকাভুক্ত শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন ত্রাণ সামগ্রি বিতরণ করবেন ২৬ মার্চ।

Tags: অনন্ত জলিলএফডিসিকরোনাভাইরাসপরিচালক সমিতিমিষ্টি জান্নাতলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

Next Post

‘এত কিছু’র পরও তিন খাদ্য কর্মকর্তাকে শুধু বদলি

Next Post
তিন খাদ্য কর্মকর্তার ছবি, বদলি প্রসঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এত কিছু’র পরও তিন খাদ্য কর্মকর্তাকে শুধু বদলি

মেসি, রোনালদো ও নেইমার ফুটবল তারকা, অর্থনৈতিক সফলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আয় মেসির, দুইয়ে রোনালদো, পরে নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT