চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময় উইন্ডিজে ফেলে এসেছেন লিটন, মনে করেন সুজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ সুজনের নির্দেশনা, দুঃসময় কাটিয়ে উঠার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ভালো করলেও ব্যাট হাতে কোনো অবদানই রাখতে পারেননি লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে তার ফর্ম নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। দুঃসময় পেরিয়ে আবার সোনালী দিন আসবে, এমন মনে করছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ।

টপঅর্ডারে দলটির বড় ভরসার নাম লিটন। তাইতো ৩০ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরুর আগে লিটনের ছন্দে না থাকা নিয়ে প্রশ্ন উঠল অনুমেয়ভাবেই।

মিরপুরের একাডেমি মাঠে প্রথমদিনের অনুশীলন শেষে খালেদ মাহমুদ বললেন, ‘একটা কথা তো আছেই, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন ক্লাস প্লেয়ার। মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল। ও ব্রেক নেক। অবশ্যই ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে ঘুরে দাঁড়ানোর। সে ওই রকম প্লেয়ার যে একাই ম্যাচ জেতাতে পারে। বিশ্বাস করি, ওর ভালো সময় এবার আমাদের সঙ্গে হবে। সেভাবে মনে করি, ব্যাটিংয়ে সে আমাদের আসল শক্তি। লিটন যদি ঠিকমতো দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমাদের ব্যাটিংয়ে যারা ইয়ুথ প্লেয়ার আছে, উপরে তামিম-সোহান আছে, মাঝখানে আমাদের বিদেশি যারা আসবে, তারাও ভালো খেলোয়াড়। আশা করি, আমাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালি। মনে করি যে, লিটনের যত খারাপ সময় আছে সেটা ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজে। এখন ভালো সময় নিয়ে আসবে ইনশাআল্লাহ।’

‘লিটন যেভাবে শুরু করেছিল (ওয়েস্ট ইন্ডিজে) সেখান থেকে ঠিক হতাশ বলব না। মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথাই। তবে এমন নয় যে লিটনের সোনালী সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনও বাকি আছে। লিটন কঠোর পরিশ্রম করে, সবই করে। কোথাও ওর সমস্যা হচ্ছে, সেটা বলতে পারব না।’

‘টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ এগুলো নিয়ে অনেক কাজ করেছে। আমার মনে হয়, মানসিকভাবে হয়তো কোনখানে একটা ব্যবধান হয়ে যাচ্ছে, যখন চাপে থাকছে, সেখান থেকে বের হতে পারছে না। তবে মনে করি, এই চাপ থেকে বের হওয়ার জন্য সে যথেষ্ট ভালো ক্রিকেটার। আমার মতে, যদি মৌলিক বিষয়ে ঠিক থাকেন, তাহলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। এক্সট্রা অর্ডিনারি কিছু না করে মৌলিক জিনিসগুলো বেশি করলেই ভালো। লিটনকে সেটাই বলব, নিজের বেসিকে থাকো।’

Tags: খালেদ মাহমুদ সুজনঢাকা ক্যাপিটালসবিপিএল ১১বিপিএল ২০২৫লিটন দাসলিড স্পোর্টস
Previous Post

পূর্বাচলের প্লট নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু 

Next Post

বছরের আলোচিত পাঁচ সিনেমা

Next Post
চ্যানেল আই অনলাইন: জনপ্রিয় পাঁচটি সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের আলোচিত পাঁচ সিনেমা

পুষ্পা ২ সিনেমার চরিত্রের দুটি ছবি, একে অন্যের বিপরীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুষ্পা ২' নাকি 'বেবি জন', বক্স অফিসে এগিয়ে কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT