চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃখ উড়াই এক তুড়িতে

আরিফুল ইসলাম by আরিফুল ইসলাম
5:11 অপরাহ্ন 02, অক্টোবর 2020
in বিনোদন
A A
বিষাদগ্রস্ত গিটারিস্টের কাছ থেকে গিটার ধরে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের সব মুহূর্তে সংগীত হয়তো দোল দেয় না, বা এটা সম্ভব ও নয়। কিন্তু জেমস, এমন একজন বাউলের নাম যার কণ্ঠ যাপিত জীবনে দুঃখ, বেদনা, প্রেম কিংবা নিঃসঙ্গতার কিনারে থাকা মানুষটিকেও দোল দিবে! সর্বাবস্থায়। উন্মাদনা সৃষ্টি করবে। আমি ভাগ্যবান যে এমন এক হৃদয়গ্রাহি নগর বাউলের সমকালে জন্মেছি। তারুণ্যকে উপভোগ করেছি সুরে তালে।

আমার শৈশবের প্রথম প্রেম, ভালোবাসার নাম জেমস। গুরু জেমস। সেই প্রথম দেখা থেকেই তার প্রতি আমুগ্ধ ভক্তি। যা এখনও চলমান। হয়তো আমৃত্যু সেই মুগ্ধতা বজায় থাকবে। শেষ বার তাকে মঞ্চে দেখেছি চলতি বছরেই। ২৭ জানুয়ারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথমবার দেখে তারপ্রতি যে প্রেম অনুভূত হয়েছিলো, সেদিন দেখেও বুঝলাম- গুরুর প্রতি ভালোবাসা একটুও খাদ পড়েনি!

গিটার বাজাচ্ছেন একজন মনোযোগী গিটারিস্ট, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথম দেখা থেকে শেষ দেখা। মাঝখানে কতো বছর গত হয়েছে! নিজেরও বয়স বেড়েছে, ব্যক্তিত্বের বদল হয়েছে! স্কুল কিংবা কলেজ পড়ুয়া তো নই এখনও, অথচ গুরুকে দেখার পর পাগলামি ভর করে সেই আগের মতোই! সেদিনও গুরুর কণ্ঠের সাথে হাজারও দর্শকের মধ্যে থেকেও গলা মিলিয়েছি, চিৎকার করেছি। না, ব্যক্তিত্ব বাধা হয়ে দাঁড়ায়নি। গুরু সামনে থাকলে এখনও আগের মতোই ঘোরের মধ্যে কেটে যায় সময়। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো যেন তিনি এক বিস্ময়কর ম্যাজিশিয়ান!

করোনাকালে পুরোপুরি লকডাউনে আটকা পড়ে গেলাম। অফিস বন্ধ। বাইরে যাওয়ার সুযোগ নেই। ঘরে বন্দি থেকে কিছুই যখন ভালো লাগছিলো না। সব একঘেয়ে হয়ে যাচ্ছিলো। তখনও নগন্য এক শিষ্যকে উদ্ধারে ‘মান্নান মিয়ার তিতাস মলম’ নিয়ে এগিয়ে গেলেন গুরু। শুনতে থাকলাম তার পুরনো দিনের গানগুলো। শৈশব কৈশোর কিংবা তারুণ্যে যে গানগুলো শুনে দোল খেতাম! ‘জেল থেকে বলছি’র মতো গান টনিকের মতো কাজ করতে লাগলো বন্দী জীবনে! লেইস ফিতা লেইসের কথা শুনতেই বিগত দিনের প্রেমিকার চুলের ঘ্রাণ ভেসে বেড়াতে লাগলো যেন! জেমসের ‘কবিতা’ শুনতে শুনতে হারিয়ে যাওয়া প্রেমকে পদ্ম পাতার জলের সাথে মিলিয়ে ভেবে নিলাম, জীবন এমনি!

আরেক কোণে যাপিত জীবনের সমস্ত দুঃখ বেদনা মিলেমিশে তৈরী হতে থাকে মস্ত ভাগাড়। কিন্তু সঙ্গ নিঃসঙ্গতার মোড়ে মোড়ে বেজে উঠে গুরুর গান। যে গানের ঘোরে দুঃখ উড়াই এক তুড়িতে। আসলে তার গান জীবনের এক গভীর ও গোপন শক্তি। বেঁচে থাকার অন্যরকম প্রেরণা।

জীবনের সমস্ত বাঁকবদল নিয়ে গেয়ে উঠা চির তরুণের ৫৬তম জন্মদিন শুক্রবার। ঘর পালিয়ে আজিজ বোর্ডিং থেকে নাইট ক্লাবে গিটার বাজিয়ে এলোমেলো ছন্নছাড়া জীবন কাটিয়ে আজকে কোটি তারুণ্যের ভালোবাসার গুরু। এক জীবনে এতো খ্যাতি ও ভালোবাসা পেয়েও মানুষটা কেমন নির্লিপ্ত কাটিয়ে দিচ্ছেন একটা জীবন। অবাক লাগে। অথচ গম্ভীর, কম কথা বলা মানুষটা হঠাৎ করে হেসে উঠলে সেই হাসি ছড়িয়ে পড়ে কোটি তরুণ-তরুণীর মুখে।

বাংলা রক গানের জাদুকর, নগরে বাস করা এক বাউল বেঁচে থাকুক আরো অনেক অনেক বছর। ভালোবাসা ছড়িয়ে দিক পৃথিবীর প্রতিটি প্রান্তে বসবাস করা বাঙালির হৃদয়ে। তার জন্য ভালোবাসা অবিরাম। একই সঙ্গে এই কামনা করি- দ্রুতই পৃথিবীর রোগ মুক্তি ঘটুক। স্বাভাবিক হোক মানুষের জীবন। কোনো মফস্বলে সুবিশাল মাঠে তার জন্য অপেক্ষায় থাকুক হাজারও তারুণ্য। খুব চাই, আগের মতোই গিটার হাতে হুড়মুড় করে মঞ্চে উঠে পড়ুক নগর বাউল। বলে উঠুক ‘কেমন আছে দুষ্টু ছেলের দল?’ তারুণের চিৎকারে ধ্বনিত হোক আকাশ বাতাস। এইভাবে দেখতে চাই তাকে। সব ভুলে স্কুল কলেজ পড়ুয়া তরুণের মতো আমিও তার কণ্ঠে গলা মেলাতে চাই। সেই সুন্দর স্বাভাবিক পৃথিবীর প্রতীক্ষায়।

Tags: গুরুজন্মদিনজেমসলিড বিনোদনলেইস ফিতা লেইস
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার ও মৃতের সংখ্যা বেড়েছে

Next Post

আনন্দের কথায় আসিফের ‘প্রেমজল’

Next Post
আসিফ, প্রেমজল ও অন্য দুই ব্যক্তি ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দের কথায় আসিফের ‘প্রেমজল’

মহাত্মা গান্ধীর ছবি ও বিভিন্ন সিনেমার পোস্টার, ভারতের স্বাধীনতা ও জীবনচরিত্রের উপর ভিত্তি করে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাত্মা গান্ধীকে নিয়ে দশ সিনেমার কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT