চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ প্রতীক্ষার পর হাসল সাকিবের ব্যাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 03, জুলাই 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল, ডিপিএল- কোনো জায়গাতেই নিজেকে মেলে ধরতে পারছিলেন না সাকিব আল হাসান। ব্যাট হাতে ম্যাচের পর বিবর্ণ থাকার পর অবশেষে হেসেছে টাইগার অলরাউন্ডারের ব্যাট। জিম্বাবুয়ে সফরে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সাকিব টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে খেলেছেন ৭৪ রানের ইনিংস।

নিছক প্রস্তুতি ম্যাচ হওয়ায় অন্যদের সুযোগ দেয়ার ব্যাপার ছিল। তাই স্বেচ্ছা অবসরে গেছেন সাকিব। তার ৫৬ বলের ইনিংসে ছিল ১৪ চার ও একটি ছয়ের মার। রানখরা কাটিয়ে ফিফটিতে পৌঁছানোর পথেই মারেন ১১টি চার। ৭৪-এর মধ্যে ৬২ রান নিয়েছেন বাউন্ডারির সাহায্যে।

হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ফিফটি পেয়েছেন দুই তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান (৬৫) ও নাজমুল হোসেন শান্তও (৫২)। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ফিফটির পথে। ৪০ রান করে অপরাজিত হুট করেই টেস্ট দলে ডাক পাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান।

তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ অপরাজিত ৫ রানে। প্রথমদিন শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৩১৩ রান। খেলা হয়েছে পুরো ৯০ ওভার।

ব্যাটিং অনুশীলনে বাংলাদেশের দিনটি ছিল অসাধারণ। সাদমান ইসলাম ছাড়া রান পেয়েছেন সবাই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক ২৯ রান করে আউট হন। ছয় নম্বরে নামা লিটন দাস ৩৭ রান করে যান অবসরে।

হতাশ করেছেন কেবল সাদমান। ৪৩ মিনিট উইকেটে থেকেছেন। খেলেছেন ৩০ বল। অথচ রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান।

জিম্বাবুয়ে সফরে টেস্ট শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জে ব্যর্থই বলা চলে টাইগার ওপেনারকে। চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলছেন না নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

প্রথমদিনের ব্যাটিং পারফরম্যান্সে বেশ খুব খুশি তরুণ ওপেনার সাইফ। ১০৮ বলে ৬৫ রানের ইনিংস খেলা সাইফ বললেন, ‘শুরুতে প্রতিপক্ষ দলের পেসাররা উইকেট থেকে সুবিধা পাচ্ছিল। তবে আমাদের ব্যাটিং ভালো হয়েছে। দলের প্যারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।’

সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ৭ জুলাই। পরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজে। সব খেলাই হারারেতে।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসাকিবসাদমান
Previous Post

আবারও কুমার বিশ্বজিতের কণ্ঠে জীবনের কথা

Next Post

আরও ৯ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন

Next Post
বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য টিকা নেওয়ার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৯ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়ের উল্লাস, বিশ্বকাপ ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ডেনমার্ককে পেলো উড়তে থাকা ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT