চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে টাঙ্গাইলের নিম্নাঞ্চল

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:55 অপরাহ্ন 19, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, মানুষ পানিতে সাঁতার কাটছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বন্যা পরবর্তী পানি নিষ্কাশনে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে প‌ড়ে‌ছে নিম্নাঞ্চলের কয়েক হাজার একর কৃষি জমি। এ‌তে হুম‌কি‌তে প‌ড়ে‌ছে চাষাবাদ। ত‌বে জেলা কৃষি বিভাগের কা‌ছে এধর‌নের কোন তথ্য নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার খামারবা‌ড়ির উপ-পরিচালক আহসানুল বাসার।

জেলার বি‌ভিন্ন জায়গায় গি‌য়ে দেখা গেছে, বন‌্যার পা‌নি‌ নিম্নাঞ্চল ত‌লি‌য়ে ডু‌বে র‌য়ে‌ছে কৃ‌ষি জ‌মি। সব দি‌কেই শুধু পা‌নি আর বন‌্যায় ভে‌সে আসা কচু‌রি পানা। আগাম শীতকালীন সবজি, সরিষা, আর বোরো ধানের বীজতলা সেখানে এখন ক‌রে‌ছে আগাছা ও কচুরিপানা। কিন্তু পানি দ্রুত নেমে যাওয়ার কোন ব্যবস্থা নেই। তাই কৃষকরা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা কর‌ছেন।

জানা গে‌ছে, পাঁচ দফার বন্যায় টাঙ্গাইল সদর, বাসাইল, কালিহাতী, ভূঞাপুর ও নাগরপুরসহ ১১ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।

কৃষকরা জানান, জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ভয়াবহ হুমকিতে পড়বে এ অঞ্চলের চাষাবাদ। প্রভাব পড়বে সামাজিক জীবনেও। তাই দ্রুত সমাধান চান তারা।

বাসাইল উপ‌জেলার স্থলবল্লা গ্রা‌মের কৃষক মুবারক হো‌সেন ব‌লেন, যে পা‌নি আস‌ছে তা চৈত্রমা‌সেও শুকা‌নোর সম্ভাবনা নেই। এ‌তে আমন, স‌রিষা, শসা চাষ করা গেল না। এছাড়া বন‌্যার পা‌নি‌তে যে কচু‌রিপানা আস‌ছে সে পানাগু‌লো কি দি‌য়ে সরা‌বো এটা নি‌য়েই দ‌ুশ্চিন্তায় আ‌ছি।

একই এলাকা ওসমান জানান, পা‌নি বের হওয়ার কোন জায়গা নেই ফ‌লে জলাবদ্ধতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে চাষাবাদ করার কোন উপায় নেই। ই‌রি মৌসু‌মে য‌দি বীজ বোপন কর‌তে না পা‌রি তাহ‌লে এবার ধান আবাদ করা যা‌বে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার খামারবা‌ড়ির উপ-পরিচালক আহসানুল বাসার জানান, গেল দুইবা‌রের ভয়াবহ বন্যায় কিছুটা ক্ষ‌তি হ‌য়ে‌ছে ফস‌লের। ত‌বে কৃষক ক্ষ‌তিগ্রস্থ হ‌লেও কৃ‌ষি অ‌ফিস থে‌কে প্রনোদনা দেয়ায় সে ক্ষ‌তি থেকে পু‌ষি‌য়ে উ‌ঠে‌ছে। তারপরও রোপা আমনে লক্ষমাত্রা অর্জিত হয়েছে। অন্য ফসলেও লক্ষমাত্রা অর্জনে তেমন প্রভাব পড়বেনা।

জেলা পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, কয়েক দফার বন্যায় নদী ও খালে অতিরিক্ত পলি জমার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হ‌য়ে‌ছে।

Tags: জলাবদ্ধতাবন্যা
Previous Post

কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলো খুলে দেওয়ার দাবি

Next Post

রায়হান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম

Next Post
রায়হান হত্যা মামলার জবানবন্দি দিচ্ছেন কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম

বঙ্গবন্ধু বাজার পুলিশ ক্যাম্পের প্রবেশদ্বার, সিলেট।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসআই আকবর হোসেন সিলেট নগরীর আতঙ্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT