চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘমেয়াদী চুক্তিতে বাংলাদেশে আসছেন হেলমট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 18, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

নিরাপত্তা ঝুঁকির কারণে গত বছর এইচপি (হাই পারফরম্যান্স) ক্যাম্পে যোগ দেননি হেড কোচ সায়মন হেলমট। তাকে ছাড়াই শেষ হয় ক্যাম্প। এবারও এই অস্ট্রেলিয়ান কোচের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী তিন বছরের জন্য এইচপি ক্যাম্প পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

এইচপি ক্যাম্প শুরু হবে জুনে। এবারও অংশ নেবেন ২৪ ক্রিকেটার। যাদের তৈরি করা হবে জাতীয় দলের জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশা করছেন ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে চলে আসবেন হেলমট, ‘জুনে এইচপি ক্যাম্প শুরু হবে। গত বছরের মতই স্পেশালিষ্ট কোচ আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে সাইমন হেলমট আমাদের এইচপি কোচ হিসেবে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা আশা করছি যথাসময়ে যোগদান করবেন এবং ওনার পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। আমরা তাকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি।’

গত বছর কেবল একটি মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হেলমট। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলে কাজের অগ্রগতি দেখে চুক্তির মেয়াদ বাড়ানো যায় কি না সেটি ভাবা হবে। কিন্তু কাজ না দেখেই চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি।

এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। আগামী বছর আবার বাংলাদেশ ‘এ’ দল সফর করবে নিউজিল্যান্ড। নিজামউদ্দিন চৌধুরী জানান, এইচপি ক্যাম্প থেকেই তৈরি করা হবে বাংলাদেশ ‘এ’ দল।

Tags: এইচপি ক্যাম্পহেলমট
Previous Post

২৬ বছর পর ক্ষতিপূরণ পেল নাফিয়া গাজীর পরিবার

Next Post

তারকাদের নামে হাজারো ভুয়া ফেসবুক আইডি

Next Post

তারকাদের নামে হাজারো ভুয়া ফেসবুক আইডি

আবেদনময়ী ঐশ্বরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT