চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকা আর বানসালির মাথার মূল্য ৫ কোটি রুপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 17, নভেম্বর 2017
in বিনোদন
A A
দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

‘পদ্মাবতী’র নায়িকা দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি’র শিরশ্ছেদে ৫ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর প্রদেশের ‘ক্ষত্রিয় সমাজ’ নামে একটি সংগঠন। ‘পদ্মাবতী’ মুক্তির আর দুই সপ্তাহ বাকি, এর মধ্যেই বৃহস্পতিবার এমন হুমকি পেলো নায়িকা ও পরিচালক। এর আগে চলচ্চিত্রটিতে রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে রাজপুত করণি সেনার হুমকি ছিলো দীপিকা’র নাক কেটে নেওয়ার।

‘ক্ষত্রিয় সমাজ’ সংগঠনের সদস্য ঠাকুর অভিষেক সোমের দাবি, সঞ্জয় লীলা বানসালি’র পদ্মাবতী চলচ্চিত্রে ‘স্বল্প পোশাক’ পরে রাজপুত রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। যা রানি পদ্মাবতীর ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। তাই শিরশ্ছেদ থেকে বাঁচতে চাইলে দীপিকা যেন ভারত ছেড়ে চলে যান। না হলে ভুগতে হবে। পাশপাশি পদ্মাবতী যদি মুক্তি পায়, তাহলে তার ফল ভোগ করার জন্য বানসালিও যেন তৈরি থাকেন।

দীপিকা পাড়ি দিয়েছেন ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরিধানে, সাজে রাজকীয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ
‘পদ্মাবতী’, দীপিকা পাড়ুকোন

অভিষেক সোম-এর আরও অভিযোগ, কোন রাজপুত মহিলা ওইভাবে সাধারণ মানুষের সামনে নাচতেন না। সেই কাজ করে রাজপুতদের আত্মসম্মানেও আঘাত করেছেন দীপিকা। তার কথায়, রাজপুতদের ইতিহাস সম্পর্কে কোনও ধারণা নেই বানসালির । রাজপুতদের ইতিহাস  ওই চলচ্চিত্রে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

পদ্মাবতী ইস্যু নিয়ে এবার বাড়ানো হয়েছে দীপিকার নিরাপত্তা। দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাড়ি এবং তার অফিস মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা চাদরে। মুম্বাই-এর জয়েন্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়া হবে বলে রাজপুত করণি সেনার ওই হুমকির পরই অভিনেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পদ্মাবতীর মুক্তি নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

‘পদ্মাবতী’ ছবিটির মুক্তির তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Security tightened at Deepika Padukone’s residence in #Mumbai #Padmavati pic.twitter.com/v0MZeDZ1FU

— ANI (@ANI) November 17, 2017

Tags: দীপিকা পাড়ুকনসঞ্জয় লীলা বানসালি
Previous Post

খালেদা জিয়া পারলে শেখ হাসিনা কেন পারবেন না: মওদুদ

Next Post

জন্মদিনে স্ত্রী ‘ঢাকা অ্যাটাক’ দেখাতে নিয়ে এসেছে: কিসলু

Next Post
জিয়াউল হাসান কিসলু

জন্মদিনে স্ত্রী 'ঢাকা অ্যাটাক' দেখাতে নিয়ে এসেছে: কিসলু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমাদের বুকে পাথরের মত চেপে আছে এই জালেম সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT