চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন হত্যায় ৮ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 30, অক্টোবর 2018
in অপরাধ
A A
দীপন

ফয়সল আরেফিন দীপন

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যার তিন বছর পর মেজর জিয়াসহ ৮জঙ্গিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে।

অভিযুক্ত হলেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আব্দুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, ঘটনার সঙ্গে আরও দু’জনের সম্পৃক্ততা থাকলেও তাদের নাম,পরিচয়,ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ওই দু’জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি।

অভিযুক্তদের মধ্যে ৬ জনকে ডিবি গ্রেপ্তার করেছে এবং তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হলেন মইনুল হাসান শামীম, আঃ সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আব্দুল্লাহ।

এ মামলায় এখনও দুই জন পলাতক আছেন, তারা হলেন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় ‘জাগৃতি’ প্রকাশনীর অফিসে ঢুকে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপন। ওইদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।

একইদিন রাজধানীর লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে জঙ্গিরা।

Tags: প্রকাশক দীপনপ্রকাশক দীপন হত্যাসেমি লিড
Previous Post

চাপের মুখে সংলাপে বসছে না শেখ হাসিনা: কাদের

Next Post

পরিবহন ধর্মঘট: কিসের আলামত?

Next Post

পরিবহন ধর্মঘট: কিসের আলামত?

রিয়ালকে লোপেতেগির ‘ধন্যবাদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT