চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির মওলানা সা’দকে নিয়ে জটিলতা কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 10, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
মাওলানা সাদ

তাবলিগ জামাতের বিশ্ব মারকায বা কেন্দ্রস্থল হলো দিল্লির নিজামুদ্দিন মারকায। এখানের যিনি আমির বা প্রধান হন তাকেই বিশ্ব-তাবলিগের আমির বলা হয়। সে হিসেবে বর্তমানে এই গুরু দায়িত্ব পালন করছেন মওলানা সা’দ কান্ধলভী। অন্যদিকে উপমহাদেশে ইসলামি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে দারুল উলুম দেওবন্দ।

মওলানা সা’দের সাম্প্রতিক বক্তব্যগুলো নিয়ে ঘোর আপত্তি জানায় দেওবন্দ। বিশেষ করে ইসলাম শিখিয়ে অর্থ নেয়া এবং নিজামুদ্দিন মারকাযকে মক্কা-মদিনার পর ইসলামের সবচেয়ে বড় কর্তৃপক্ষ দাবি করে দেয়া মন্তব্যে বেজায় নাখোশ হয় দেওবন্দ।

এমনকি ভারতীয় দৈনিকগুলোতেও মওলানা সা’দের বক্তব্যগুলো নিয়ে নানা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম বা প্রধান মওলানা আবুল কাসেম নোমানি, নদওয়াতুল উলামা’র প্রিন্সিপাল মাওলানা সাইয়্যিদ সালমান আহমদ নদভী ও দিল্লির আইম্মা পরিষদের চেয়ারম্যান, মুফতি ওয়াজাহাত কাসেমি এক যৌথ বিবৃত দেন করেন। এই বিবৃতি ভারতের জাতীয় দৈনিকগুলো ‘তাবলিগ জামাতের আমির মৌলবি সা’দের ‘কুফরি কালিমা’ নিয়ে মুসলমানদের মঝে তোলপাড়’ শিরোনামে হাইলাইট করে প্রকাশ করা হয়।

ওই বিবৃতিতে মারকায আমির মওলানা সা’দ কান্ধলভীকে লিখিত আকারে তার বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানানো হয় এবং এও উল্লেখ করা হয়, যদি এতে তিনি নিজের অবস্থান থেকে ফিরে না আসেন তাহলে আকাবিরে উলামা যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

নিজামুদ্দিনে একটি চিঠিও পাঠায় দেওবন্দ। এই পরিস্থিতিতে মওলানা সা’দ দেওবন্দ মাদ্রাসার প্রধান বা মুহতামিম মওলানা আবুল কাসেম নোমানিকে একটি জবাবি চিঠি পাঠান।

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এই চিঠির লেখা অনুযায়ী সা’দ বলেন:“ আপনাদের লিখিত পত্র হস্তগত হয়েছে, যাতে অধমের বিভিন্ন বয়ানে উল্লেখিত কিছু আফকার ও দৃষ্টিভঙ্গির বিষয়ে আপনাদের দারুল ইফতায় অভিযোগ এসেছে বলে উল্লেখ করা হয়। যেমন: কুরআন- হাদিসের ভুল বা মারজুহ ব্যাখ্যা, মনগড়া তাফসির, আম্বিয়ায়ে কেরামের শানে বেয়াদবি, সর্বসম্মত ফতোয়ার বিপরীতে ব্যক্তিগত রায় বা জুমহুরে উম্মতের মতের বিপরীতে বিশেষ মত গ্রহণ ইত্যাদি।

এবিষয়ে প্রথমত আমি অধম কোন প্রকার চিন্তা- ভাবনা ছাড়াই স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করা জরুরি মনে করি যে, আমি আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত আকাবির উলামায়ে দেওবন্দ ও সাহারানপুর এবং তাবলিগ জামায়াতের আকাবির মাওলানা মুহাম্মাদ ইউসুফ ও মাওলানা মুহাম্মাদ ইনআমুল হাসান রহঃ এর মাসলাক ও আদর্শের উপর কায়েম আছি এবং এর থেকে সামান্য পরিমাণ বিচ্যুতিও পছন্দ করি না।

লিখিত পত্রে যেসব পুরাতন বয়ানের হাওয়ালা উল্লেখ করা হয়েছে আমি অধম দ্বীনী দায়িত্ব মনে করে সেগুলো থেকে পরিষ্কার শব্দে ‘রুজ’’ করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।”

মওলানা সা’দ ২০১৫, ১৬ ও গত বছর বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত করেন। তবে এবার দেওবন্দ এবং নিজামুদ্দিনের মধ্যে ভারতে বিরাজমান উত্তেজনা দেখা যাচ্ছে বাংলাদেশে। এর মূল কারণ মওলানা সা’দের দেয়া বক্তব্য।

বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাই দেওবন্দ আদর্শের। সেদিক বিবেচনায় মওলানা সাদ বিদ্বেষের চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে ঢাকার এয়ারপোর্ট সড়কে, চলছে তাকে ঠেকানোর বিক্ষোভ। মওলানা সা’দ এবারও বিশ্ব ইজতেমায় যোগ দিতে বাংলাদেশে এসেছেন। বর্তমানে কাকরাইল মসজিদে অবস্থান করছেন মওলানা সা’দ। তার ইস্তেমায় যোগ দেয়া ঠেকানোর জন্য কাকরাইলের দিকে পাঁচহাজার মাদ্রাসা শিক্ষার্থীকে নির্দেশ দিয়েছে তাদের নেতৃবৃন্দ।

Tags: বিশ্ব ইজতেমামওলানা সা'দ
Previous Post

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

Next Post

এবতেদায়ী শিক্ষকদের বেতন না দেওয়া সেক্যুলারিজম নয়: সৈয়দ আবুল মকসুদ

Next Post
সৈয়দ আবুল মকসুদ

এবতেদায়ী শিক্ষকদের বেতন না দেওয়া সেক্যুলারিজম নয়: সৈয়দ আবুল মকসুদ

প্রতিবাদ-বিক্ষোভের মুখে কাকরাইল মসজিদে মাওলানা সা’দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT