চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে সেরা বাংলাদেশের ‘ভয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 20, অক্টোবর 2018
in বিনোদন
A A
ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স

দিল্লিতে বিশ্বের ৯৩টি দেশের অংশগ্রহণে ১৪ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮’। এই উৎসবে ‘বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স।’ ২২ মিনিট এর এই ছবিটি পরিচালনা করেছেন জুয়েইরিযাহ মউ।

বৃহস্পতিবার রাতে পুরস্কার জেতার পর শুক্রবার ফেসবুকে জুয়েইরিযাহ মউ তার অনুভূতি জানান। তিনি বলেন, “খবরটা গতকাল রাতের, কিন্তু কাল বিষণ্ণ সময় ছিল খুব তাই খবরটা জানাতে মন সায় দেয়নি। কৈশোরের প্রেমে-মন খারাপে-অনুভবে আইয়ুব বাচ্চু-র কণ্ঠ তো জড়িয়ে আছে মুহূর্তগুলোতে। একারণে আজই জানাচ্ছি, দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ পেয়ে গেছে ‘বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড।’ ভালোবাসা জানাই ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ এর সম্পূর্ণ টিমকে যাদের ছাড়া এ কাজ সম্ভব হতো না। কৃতজ্ঞতা মুরাদ স্যার, শাকের স্যার, আফজাল স্যারের প্রতি। এ প্রযোজনা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট এর, ভালোবাসা বিসিটিআই এর প্রতি।”

ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স

নবারুণ ভট্টাচার্য্যের ‘মৃতদেহ দর্শন’ গল্পের ছায়া অবলম্বনে এবং বাংলাদেশ সরকারের বিসিটিআইয়ের (বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইন্সটিটিউট) অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন মিতুল আহমেদ। সিনেমাটোগ্রাফার ছিলেন রাওয়ান সায়েমা এবং সম্পাদনা করেছেন চৈতালি সমাদ্দর।

‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ ছবিতে অভিনয় করেছেন হাসান জামিল, চন্দনা বিশ্বাস, রইসউদ্দিন, মোস্তফা তারেক ও নীহার লিখন প্রমুখ। সঙ্গীত সংযোজন করেছেন রনি নাজিম।

Tags: জুয়েইরিযাহ মউলিড বিনোদন
Previous Post

নির্বাচনকে ঘিরে ব্যাংকিং খাতে ঋণ পুনঃতফসিলের মহোৎসব

Next Post

বিকল্পধারা ভেঙেছে একটি বড় দল?

Next Post

বিকল্পধারা ভেঙেছে একটি বড় দল?

আইয়ুব বাচ্চু-মরদেহ-চট্টগ্রাম

শেষবারের মতো মায়ের কাছে ফিরছেন আইয়ুব বাচ্চু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT