চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে প্রদর্শিত হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 07, আগস্ট 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দিল্লি হাইকমিশনে প্রদর্শিত হবে ৮ আগস্ট (রোববার)।

শনিবার হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ভারতের নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা আয়োজন করেছে। এ সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

চলচ্চিত্রটির নির্বাহী পরিচালক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং প্রযোজনা করেন পিংকি খান।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায়।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেবাজ অ্যাপে বিনামূল্যে এ চলচ্চিত্রটি দেখার ব্যবস্থা করেছে শাপলা মিডিয়া। ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটি এরইমধ্যে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রদর্শনীর ব্যবস্থা করতে গেল ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সেলিম খান বলেন, বঙ্গবন্ধু সার্বজনীন। এই মহান নেতার জীবনটাই বর্ণাঢ্য ইতিহাস আর গৌরবের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই আমরা নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামীম আহমদে রনি।

Tags: টুঙ্গিপাড়ার মিয়া ভাইদীঘিশান্ত খানশাপলা মিডিয়া
Previous Post

বাংলাদেশকে ডোবাল সাকিবের বোলিং

Next Post

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৪৩ লাখ

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য ব্যক্তির কাছ থেকে নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৪৩ লাখ

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভ্যাকসিনের প্রথম দিনে টিকা নিলেন ২৮ লাখের বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT